somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাদারহুড সন্ত্রাসী সংগঠন নয়, বৃটেনের অনুসন্ধান

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কর্তৃক গঠিত একটি কমিশন অনুসন্ধান শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিশরের বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড ‘সন্ত্রাসী সংগঠন’ নয়। সন্ত্রাসবাদী কার্যক্রমের সাথে দলটির সদস্যদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর মেইল অনলাইন’র।

মেইল অনলাইন জানায়, সৌদি আরব ও মিশর ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য বৃটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে।

ইতোমধ্যেই ওই দুটি দেশ বিশ্বের অন্যতম সুশৃঙ্খল ব্রাদারহুডক ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে, যে দলটিকে বিশ্বের বেশিরভাগ বিশ্লেষকই উদারপন্থী গণতান্ত্রিক এবং মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের অগ্রদূত হিসেবে বিবেচনা করে থাকেন।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও মিশরের অব্যাহত চাপের মুখে প্রধানমন্ত্রী ক্যামেরন সৌদি আরবে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত স্যার জন জেনকিনসের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন।

মিশরীয় এই ইসলামপন্থী রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন এবং বৃটেনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে কিনা তা তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য কমিশনকে নির্দেশ দেয়া হয়।

সিনিয়র ওই কূটনীতিককে বলা হয়, ব্রাদারহুড বৃটেনে থেকে মধ্যপ্রাচ্যে হামলার কোনো পরিকল্পনা করছে কিনা তা তদন্ত করে দেখতে।

কমিশন তাদের রিপোর্টে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, বৃটেনে ব্রাদারহুডকে নিষিদ্ধ করা ঠিক হবে না। দলটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত থাকারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে এই রিপোর্ট প্রকাশিত হলে সৌদি আরব ও তার স্বৈরতান্ত্রিক মিত্ররা বৃটেনের ওপর নাখোশ হতে পারে বলে গত কয়েক সপ্তাহ ধরে এটির প্রকাশ বিলম্বিত করা হয়েছে।

একটি সূত্র মেইলকে বলেন, ‘ স্যার জন বলছেন ব্রাদারহুড কোনো সন্ত্রাসী সংগঠন নয়। সৌদি আরব ও আরব আমিরাত তাতে আমাদের ওপর খুব হতাশ হবেই।’


বৃটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘ প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন মুসলিম ব্রাদারহুড কী, তারা কীভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায় এবং বৃটেনের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখতে।’

তিনি বলেন, ‘সেই কাজটি জুলাই মাসের শেষের দিকেই শেষ হয়েছে। সরকার এখন বিবেচনা করে দেখছে যে তদন্ত রিপোর্টের ফলাফল কী হতে পারে। আমরা বলেছি যে আমরা যথাযথভাবেই তদন্ত রিপোর্ট প্রকাশ করব।’

মেইলের প্রতিবেদনে বল হয়, তদন্ত রিপোর্ট প্রকাশে বিলম্বের আরেকটি কারণ হচ্ছে সম্প্রতি ইরাক ও সিরিয়ায় সুন্নী যোদ্ধাদের অগ্রযাত্রা। কট্টরপন্থী এই সংগঠনটিকে পশ্চিমারা মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থের প্রতি হুমকি বলেই মনে করছে।

মেইলের প্রতিবেদনে মন্তব্য করা হয়, ‘১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড মিশরের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে সফল রাজনৈতিক সংগঠন।’

গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে ব্রাদারহুড নেতা এবং দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়।

এরপর মিশরীয় সেনাবাহিনী ব্রাদারহুডের শান্তিপূর্ণ অবস্থানে কয়েক দফা গণহত্যা চালিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মীকে। বর্তমানে প্রহসনের বিচারে তাদের অনেককেই মৃত্যুদণ্ড ও দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া হচ্ছে।

অনেক পর্যবেক্ষকই মনে করেন, ব্রাদারহুডের নিরস্ত্র ও শান্তিপূর্ণ সমাবেশে গণহত্যা চালিয়ে মিশরীয় নিরাপত্তা বাহিনীই আসলে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×