somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যালেসটাইন- ইসরায়েল যুদ্ধ , একটি ক্রিটিকাল এনালইসিস "An inside story of thousand years clash between arabs and romans " পর্ব - ১

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংশ্লিষ্ট জাতিগোষ্ঠী :
আরব, গ্রিক , রোমান ,পারসিয়ান , মঙ্গোলিয়ান, টুর্ক , রুশ , হিন্দ

সংশ্লিষ্ট ধর্মীয়গোষ্ঠী :
ইহুদি, খ্রিস্টান ,ইসলাম, বৌদ্ধ, পৌত্তলিক

ঘটনাপ্রবাহ : ইহুদি ধর্মের আবির্ভাব
স্থান :মিশর (সিনাই)
সময়কাল : ফারাওহ বাদশার শাসনামল

পটভুমি : ইহুদি ধর্ম অনুযায়ী , তৎকালীন মিশরে ইসরায়েলি সম্প্রদায়ের ( যারা সংখালঘু দাস হিসেবে বাস করত) জনসংখ্যা তুলনামূলক দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো, এতে ফারাওহ বাদশা নিজ গোত্রের সংখ্যালঘু হয়ে যাবার আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েন । ইসরায়েলিদের আধিক্য রুখতে তিনি সেনাদের নির্দেশ দেন ইস্রাইলি সম্প্রদায়ের সকল ছেলে সন্তানকে নীল নদে ফেলে হত্যার আর কন্যা সন্তানদের ছেড়ে দেবার । জাতির এ ক্রান্তিলগ্নে এক ইস্রাইলি নারী জোকেবেদ প্রসব করেন ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের একজন মুসা (আ ) । অবস্থার শোচনীয়তায় জোকেবেদ ভাসিয়ে দিলেন শিশু মুসা (আ) কে নীলনদে , একটি ঝুরিতে রেখে। ঘটনাচক্রে বাদশা রাজকন্যা শিশু মুসা (আ ) পান এবং শিশুটিকে সন্তানরূপে পালন করেন । ফলশ্রূতিতে মুসা (আ ) বাদশার বিশেষ দৃষ্টি পান এবং বাদশার অনুগ্রহে আইন,যুদ্ধ , নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিশেষ শিক্ষা অর্জন করেন এবং মিশরীয় বিচারব্যবস্থায় বিশেষ অবস্থান অর্জন করেন ।

ইসরায়েলি সম্প্রদায়ের উপর নির্যাতনের ধারাবাহিকতায় মুসা (আ ) গোচরেই একজন দাসপরিচালক এক ইসরায়েলি দাসকে মারধর করেন, এতে রাগান্নিত হয়ে মুসা (আ ) সে দাস পরিচালককে হত্যা করেন । হত্যার পর তিনি মিশর থেকে মেডিয়ানে (বর্তমান সৌদি আরবের একটি প্রদেশ ) পালিয়ে যান এবং সেখানে নবুয়াতপ্রাপ্ত হন । অতঃপর সৃষ্টিকর্তা ইসরাইল সম্প্রদায়কে মুক্ত করার জন্য তাকে পুনরায় মিশর পাঠান । মিশরে ফিরে গিয়ে মুসা (আ) বাদশার কাছে ইসরাইল সম্প্রদায়কে দাসবৃত্তি থেকে মুক্তি দেবার দাবি জানান ।বাদশা তাতে কর্ণপাত না করায় সৃষ্টিকর্তা মিশরবাসীর উপর আজাব দান করেন , ১০ দফা প্লেগ আক্রমণে পর্যদুস্ত হয়ে অবশেষে বাদশা ইসরায়েলি দাসদের মুক্তি দেয়ার নির্দেশ দেন । মুসা (আ ) ইসরাইল সম্প্রদায়কে নিয়ে নীল নদ পারি দেবার সময় বাদশা তার মন পরিবর্তন করেন এবং তার সেনাবহর নিয়ে মুসা (আ ) কে পেছন থেকে হত্যার উদ্যেশ্যে ধাওয়া করেন । মুসা (আ ) তার সম্প্রদায়কে নিয়ে নিরাপদে নীল নদ পার হলেও ফারাওহ সেখানে প্লাবিত হয়ে সেনাবহর নিয়ে মৃত্যুবরণ করেন ।



[মুসা (আ ) এর লাঠির আঘাতে পাথর বিদীর্ণ হয়ে নিঃসৃত সুপেয় পানি ]

অতঃপর মুসা(আ) সম্প্রদায়কে নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বসতি স্থাপন করেন , তাদেরকে সেখানে রেখে সিনাই পর্বতের চূড়ায় আরোহন করেন সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় । সেখানে ৪০ দিন ৪০ রাত অবস্থান করেন এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওহী লাভ করেন। অতঃপর সম্প্রদায়ের কাছে যখন ফিরে আসেন এবং দেখতে পান তার সম্প্রদায় তার ভাই নবী আরন ও একটি বাছুর ছানার মূর্তি নির্মাণ করে পূজা করছে তাতে এতটাই রাগান্নিত হয়ে পড়েন যার দরুন তার হাত থেকে সৃষ্টিকর্তার ওহী সম্বলিত ট্যাবলেট পরে টুকরো হয়ে যায় | এর ধারাবাহিকতায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে বাছুরছানার মূর্তি নির্মাণ করে পূজাকারিদের হত্যার নির্দেশনা আসে । মুসা (আ) সৃষ্টিকর্তার কাছে তাদের পক্ষ থেকে ক্ষমাপ্রাথনা করলে সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা দেন করেন । অতঃপর মুসা (আ ) সৃষ্টিকর্তার ওহী অনুযায়ী ইসরাইল সম্প্রদায়কে আরো ৪০ বছর পরিচালনা করেন ।


ফলাফল : মিশরের সিনাইয়ে ইহুদি ধর্মের প্রতিষ্ঠা লাভ , সৃষ্টিকর্তার পক্ষ থেকে মুসা (আ ) এর প্রতি তোরাহ্ অবতরণ, সেখান থেকে ইহুদি ধর্মের মর্মবাণীর বিকাশ যাত্রার সূচনা ।

পরবর্তী ঘটনাপ্রবাহ : গ্রিক উত্থান, গ্রিকদের অধীনে ইহুদিদের অবস্থা ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×