somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাশি রাশি ভালবাসি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেষ (মার্চ ২১ - এপ্রিল ১৯)
-------------------------------
তুমি ঠিক ভেড়ার মতো, ভীষণ রকম বোকা
একদমই সত্য নয়, অনেক বড় ধোঁকা।
তোমার আছে গুণপনা, উচ্চাকাঙ্ক্ষী মন,
তোমার মেধায় হিংসা করে অনেক মানুষ জন।
..
..
বৃষ (এপ্রিল ২০ - মে ২০)
----------------------------
সব কাজেই সফল তুমি, প্রশংসাতে ভাসো
হার তোমার অপছন্দ, জিততে ভালবাস।
মোষের মতো গোঁয়ার তুমি, স্থির তোমার চিত্ত,
চাইলেই তুমি হতে পারো কর্মযজ্ঞে মত্ত।
..
..
মিথুন (মে ২১ - জুন ২০)
----------------------------
মুচকি হেসেই বিশ্বজয় তুমি করতে পারো,
সম্পর্কের আদান প্রদান তোমার ভীষণ গাঢ়।
মেধা তোমার অনেক ভাল, পরিবর্তন ধর্ম
একটু দ্বিধায় ভুল হয়ে যায় তোমার সকল কর্ম।
..
..
কর্কট (জুন ২১ - জুলাই ২২)
-------------------------------
বুদ্ধি তোমার ভালই আছে, কৌশলে নেই জুড়ি
যখন তখন তোমায় হাসায় আবেগের সুড়সুড়ি।
সত্য সঠিক নির্বাচনে তুমি ভীষণ পটু
তোমার মুখে সত্যি কথা লাগতে পারে কটু।
..
..
সিংহ (জুলাই ২৩ - আগস্ট ২২)
------------------------------------
নেতৃত্বটা সহজাত, উদারতা আছে মনে
সততা তাই মন্ত্রনা দেয় তোমার কানে কানে।
বিশ্বাসকে পুঁজি করে কর্মযজ্ঞে মাতো
সাফল্য তাই ঢাকে তোমার ব্যর্থ হবার ক্ষত।
..
..
কন্যা (আগস্ট ২৩ - সেপ্টেম্বর ২২)
---------------------------------------
কন্যা তুমি অহংকারী, বাছ-বিচারে বেশ,
অবাস্তব এই দুনিয়া থেকে থাকো নিরুদ্দেশ।
ওজন করার চোখটা তোমার কাজ করে যায় খাসা
নিজের মনে বানাও তুমি চিন্তা মুনির বাসা।
..
..
তুলা (সেপ্টেম্বর ২৩ - অক্টোবর ২২)
---------------------------------------
পরিস্থিতির সমন্বয় তুমি করতে পারো
ন্যায়ের পথে বিচার তুমি সবসময়ই করো।
কাজের ক্ষেত্রে পূর্ণতা তোমার বড় শক্তি
চাইলেই বলতে পারো কঠিন কোন সত্যি।
..
..
বৃশ্চিক (অক্টোবর ২৩ - নভেম্বর ২১)
----------------------------------------
তুমিই তোমার ইচ্ছেঘুড়ি, নিজের মত ওড়ো
যখন তখন অকারণেই কঠোর হতে পারো।
অর্থবহ জীবন তুমি যাপন করতে চাও,
একটুখানি স্থির থাকার পরামর্শ নাও।
..
..
ধনু (নভেম্বর ২২ - ডিসেম্বর ২১)
------------------------------------
বিজ্ঞ তুমি, কর্মী তুমি, তোমার অনেক ভক্ত
আশাবাদের চূড়া থেকে নামানো খুব শক্ত।
জীবন নিয়ে গবেষণা করতে তুমি চাও
জীবন হলো পাঠশালা- এ শিক্ষা তুমি দাও।
..
..
মকর (ডিসেম্বর ২২ - জানুয়ারি ১৯)
----------------------------------------
অধ্যবসায়ী মানুষ তুমি, তুমুল ইচ্ছাশক্তি
হৃদয়টাকে বন্দী করে বাছাই কর যুক্তি।
একাগ্রতা ধর্ম তোমার, কর্তৃত্ব খুব প্রিয়,
একটু শুধু কষ্ট করে বাস্তব মেনে নিও।
..
..
কুম্ভ (জানুয়ারি ২০ - ফেব্রুয়ারি ১৮)
---------------------------------------
একপাশেতে আঁধার তোমার অন্যপাশে আলো
প্রতারণায় দক্ষ আবার বাসতে পারো ভাল।
মনটা খুলে দেখতে পার, সৃষ্টি ভালবাস
গাম্ভীর্য আকড়ে ধরে মুখ লুকিয়ে হাসো।
..
..
মীন (ফেব্রুয়ারি ১৯ - মার্চ ২০)
----------------------------------
চিন্তাটা বেশ গভীর তোমার, অস্থির তবু চিত্ত
একটুখানি বাসলে ভাল মন হয়ে যায় সিক্ত।
অল্পতেই খুব রেগে যাও, প্রতিক্রিয়া তীব্র
তবু তুমি মানুষ ভাল, মনটা তোমার শুভ্র।
.
.
বিঃ দ্রঃ এটা একটা ফান পোস্ট। মজা করা এই পোস্টের একমাত্র উদ্দেশ্য।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×