তখন ক্লাস ফোর কি ফাইভ এ পড়ি, স্কুল থেকে বাসায় আসার সাথে সাথে দুই বাসা পরের একজন আঙ্কেল এসে মা কে বললেন আমাকে পাঞ্জাবি পাজামা পড়িয়ে দিতে! মা ফোন দিলেন বাবা কে, বাবা কাহিনি বুঝতে পেরে বারবার না করলেন আমাকে যেন সাথে না দেয়া হয়! যে আঙ্কেলের কথা বললাম উনি আমাকে পড়াতেন বাসায়। উনি অনেকটা জোর করেই নিয়ে গেলেন আমাকে।
উনার বিয়ের কাবিন ছিল ঐদিন, কাহিনি হল আমাকে উনার বিয়ের উকিল বাপ বানানোর জন্য ধরে-বেধে নিয়ে গেসিলেন। আমি অত কিছু বুঝি না, আমারে কাজি বেটা যা কয় আমি তা শুইনা শুইনা বইলা বিয়া দিয়া বাসায় আসলাম। আসল কাহিনি ছিল, ঐ আঙ্কেলের আমার বাবার সাথে বেশ দেন-দরবার ছিল অফিসিয়াল
আমার বাবা নিজেও একজনের উকিল শ্বশুর! উনিও আমার বাবার সাথেই চাকরি করেন, বাড়িও আমাদের অঞ্চলে! এযাবতকালে যা দেখলাম, আমার বাবা আমাদের বাসার জন্য যা যা কিনসে, উনার পরিবারে এর চেয়ে বেশি খরচ করতে হইসে! কিছু তো করার নাই, এইটা নাকি বিরাট দায়িত্ব! ধর্মের বিষয়, দায়িত্ব নাকি পালন করতেই হবে!!
ধর্মে উকিল শ্বশুর/বাপ সম্পর্কে কতটুক কি বলা আছে আমার জানা নাই। কিন্তু আমার কথা হচ্ছে উকিল শ্বশুর কখনই ইসলামের নিয়মের মধ্যে পড়ার কথা না, যদি হইতই তাহলে মানুষ এভাবে এই জিনিষটা কে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যাবহার করতে পারতো না! অনেক ঘটনাও নাকি আছে যে উকিল বাপের সাথে মেয়ে পালানোর
আবার থাকতেও পারে, আমি যেহেতে জানি না তাই এই ব্যাপারটা কে উড়িয়ে দিতে চাচ্ছি না। কিন্তু থাকলেও আমরা আমাদের সমাজে এটাকে ঠিক নিয়ম মেনে পালন করছে না, যদি করতো তাইলে আমার মত নাবালক বাচ্চালুক জিবনে উকিল শ্বশুর হইত না
#MSDL_fajlubhai
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




