খ্যাতাপুরি - এক ধরনের পুরি
৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডালপুরি, আলুপুরি, কিমাপুরি এসবের সাথে অনেকেরই পরিচয় আছে। কিন্তু 'খ্যাতাপুরি'? অনেকেই বিরক্ত হলে স্পন্টেনিয়াসলি বলে উঠে- "অমুকের খ্যাতাপুরি"। কিন্তু এই খ্যাতাপুরিও অন্যান্য পুরি-সিংগাড়ার মত তেলে ভাজা এক দেশীয় স্ন্যাকস তা টোনা মিয়ার দোকানে না গেলে জানা হত না। কিছুদিন আগে বংশালে এক কাজ শেষ করে ভাবলাম পুরানো লেদার বন্ধুর সাথে দেখা করে যাই। ফোন দিতেই বললো যে- জিমে আছে। এরপর সেখানেই পেলাম টোনা মিয়ার খ্যাতাপুরির দোকান।
বিভিন্ন রকমের ডাল-মরিচের মত এক মিশ্রণ আটার ভিতরে ভরে তেলে ভাজা হয় ২ টাকার এই খ্যাতাপুরি। সাইজ অন্যান্য পুরি থেকে ছোট, আর খেতে হয় টক দিয়ে। গরুর কলিজা ভুনা দিয়েও খাওয়া যায়। টোনা মিয়ার দোকানে খ্যাতাপুরি ছাড়াও - ভেজ চপ, ফ্রেন্চ ফ্রাই (দেশী ভার্সন), পাপর ভাজাও পাওয়া যায়।
কিভাবে যাবেন: পুরান ঢাকার কসাইটুলির জিমের উল্টা দিকে। বিকাল থেকে ৯ টা/১০ টা পর্যন্ত খোলা পাবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন