somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে ক্ষমতাধর? সুপ্রিম কোর্টের বিচারপতি নাকি মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাস?

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কে ক্ষমতাধর? সুপ্রিম কোর্টের বিচারপতি নাকি মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাস? প্রশাসন চোরের পক্ষে থাকবে নাকি সুপ্রিম কোর্টের বিচারপতির আদেশ মানবেন?

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর গতকাল বুধবার (৩১ আগস্ট) আদালতে প্রকাশ্য এসব প্রশ্ন উত্থাপন করেছেন।

তিনি বলেছেন, কদমবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী আড়ুয়াকান্দি গ্রামের একটি মন্দির থেকে একশ ৬০ ভোল্টের সোলার প্যানেল চুরি করে তা নিজের শ্বশুরবাড়িতে স্থাপন এবং ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি জায়গা থেকে ৪টি গাছ কেটে ব্যক্তিগত ভবনে ব্যবহার করার অভিযোগ করেছে। এই অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসনকে আমি নিজে জানানোর পরও কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এটা দুঃখজনক।

পাসপোর্টের জন্য তথ্য যাচাইয়ের নামে হাইকোর্টের একজন বিচারপতির বাসায় যেয়ে পুলিশের এএসআই সালামের ঘুষ দাবির বিষয়টি আদালতের নজরে আসার পর বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ওই মন্তব্য করেন।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর আদালতে বলেন, ‘গত ২৪ আগস্ট আমার এক নিকটাত্মীয়ার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আড়ুয়াকান্তি গ্রামে যাই। এসময় এলাকাবাসী কদমবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে ওইসব অভিযোগ নিয়ে আসেন। সেখানে প্রশাসনের লোকজন ছিল। তাদের এ বিষয়টি দেখার জন্য বলা হয়। স্থানীয় প্রশাসন তদন্ত করে এর সত্যতা পায়। কিন্তু তারা ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সোল্যার প্যানেল চুরির বিষয়টি ওই চেয়ারম্যানের কাছে পৌঁছালে একদিন রাতের আধারে ওই মন্দিরে মাত্র ৬০ ভোল্টের একটি সোলার প্যানেল লাগিয়ে যায়। এরপর আবার ৬০ ভোল্টের পৃথক একটি সোলার প্যানেল লাগানো হয়েছে ওই মন্দিরে। এ অবস্থায় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), অতিরিক্ত পুলিশ সুপার এবং ওই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। তারা সুপ্রিম কোর্টের বিচারপতির কথা আমলে নেননি। সুপ্রিম কোর্টর একজন বিচারপতির কথা তাদের কাছে কিছু না। এই হলো অবস্থা।’

এসময় আদালতে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর বলেন, আমি বলার পরও চুরির বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে ওই এলাকার জনগণের মনে কী ধারণা সৃস্টি হবে বলুনতো।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×