
কোন ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে তাকে স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া বিয়ে নিবন্ধন হবে না। (অনুমতির জন্য নির্দিষ্ট ফি দিয়ে সাদা কাগজে চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে)
কিছু বিষয় বিবেচনা করে সালিশি পরিষদ অনুমতি দিতে পারে।
উদাহরণ স্বরূপ দুইটা কারণ-
১) স্ত্রী বন্ধ্যা হলে।
২) যৌন সম্পর্কে স্ত্রীর শারীরিক অযোগ্যতা ।
কোন ব্যক্তি যদি স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করেন তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬(৫)ধারায় মামলা করতে পারে।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬(৫) ধারায় শাস্তির বিধান হল; ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড হতে পারে।
বিঃদ্রঃ এ পোস্টটি শুধুমাত্র দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আইনি পদ্ধতি সম্পর্কে অবগত করানো, অন্য কোন উদ্দেশ্যে বা উৎসাহ দিতে নয়।
(ছবিঃ ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



