somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন নিউজপোর্টাল কথন. . . .

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন অনলাইন পত্রিকার সংবাদ পুনরাবৃত্তি, অতিরঞ্জিত অনর্থক, নকল করা সংবাদ চরম বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। কোন সংবাদ একটি পত্রিকায় প্রকাশ হওয়া মাত্র অন্যান্য নিউজপোর্টাল গুলো একই বিষয় অবিকল প্রতিরূপ এবং কপিএডিট করে বারংবার প্রচার করছে। সস্তা খ্যাতি লাভের প্রয়াসে বিদেশী পত্রিকাগুলো থেকে কপিসমেত প্রচার করে নিজেদের পত্রিকার নামে চালিয়ে দিচ্ছে।

কিছু অনলাইন পত্রিকায় দেখা যায় কলকাতাকেন্দ্রিক পত্রিকা থেকে সংবাদ অবিকৃত অবস্থায় অনলাইনে চালিয়ে দেয়া হচ্ছে যা দেখে গা গুলিয়ে তোলার উদ্রেক হয়।

কিছু অনলাইন নিউজপোর্টাল এমন কিছু সংবাদ প্রচার করে যার হেডলাইনের সাথে ভিতরের ঘটনার কোন মিলই খুঁজে পাওয়া যায় না। অথচ এসব সস্তায় পাঠক বাড়ানোর অপকৌশল মাত্র।

অনেক নিউজপোর্টাল এমন কিছু আজগুবি সংবাদ প্রচার করে যেগুলো তারা তাদের বাপের জন্মেও এগুলো শুনেছে বলে মনে হয় না। অথচ সেই একই ব্যাপার। সস্তা খ্যাতি লাভের প্রয়াসে ব্যর্থ অপকৌশল!

এসব সংবাদ প্রকাশে তাদের নিউজপোর্টাল যে সমৃদ্ধ ও জনপ্রিয় হচ্ছে এমনটিও নয়, বরং এসব সুবুদ্ধিহীন কর্মকাণ্ড লোকজনের বিরক্তির হেতু হয়ে দাঁড়াচ্ছে। কমেন্ট বক্সে ফলোয়ার, ব্যবহারকারীদের মন্তব্য খেয়াল করলে তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায়।

মনে রাখবেন জনপ্রিয়তা, ফলোয়ার এসব উল্টাপাল্টা, বিকৃত, অন্তঃসারশূন্য, কপি করা সংবাদে হয় না, বরং নিজেদের মান, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বস্তুনিষ্ঠ, বাস্তব, বিশ্বস্ত, নির্ভুল সংবাদ প্রচার করে সবার প্রতি আপ্তকারী, আস্থা স্থাপনের যোগ্য হোন।

প্রায় একবছর পর ব্লগে আগমন। আশাকরি ভাল আছেন সবাই। এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। সাথে শুভকামনা রইলো।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×