somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মার্কো পোলো
সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

ফোর টুয়েন্টি বা ৪২০ এর রহস্য সমাধান। :)

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা প্রায়ই কথায় কথায় বলি বেটা তুই একটা ফোর টুয়েন্টি (৪২০)। অনেকেই ছলচাতুরী বা অসাধুতার দরুন এটিকে গালি হিসেবেও ব্যবহার করে থাকে। এটার অর্থ আমরা জানি বা না জানি আমরা মনে করি এটা একটা গালমন্দ বা খারাপ বিষয় সম্পর্কে ইঙ্গিতবহন করে। ছোটবেলা থেকে প্রায়ই শুনতাম কিন্তু কখনো ভেবে দেখেনি ফোর টুয়েন্টি বা ৪২০ বলার অর্থটা কি। কেউ বাটপারি করলে বলতো ৪২০, আবার কেউ কোন দুই নাম্বারি করলেও বলতো ৪২০। কেউ কি বলতে পারবেন এই ৪২০ কি এবং কোথা থেকে এসেছে?

তাহলে জেনে নিন ৪২০ এর রহস্য সমাধান এবং এই কথার মূল উৎস কোথায় থেকে আসলো।

এই ৪২০ আর কিছু নয়, এটি আমাদের আইনেরই একটি ধারা। যা দণ্ডবিধি'র ৪২০ ধারায় উল্লেখ আছে। এ ধারায় Cheating বা প্রতারণা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বৃটিশ আমলে এটি পাস হয়েছিল। প্রতারণার বিষয়, শাস্তি এ ধারায় সংযুক্ত করা হয়। এবং তখন থেকেই জনমনে প্রতারণার বিষয়টি জানার পর এককথায় ৪২০ বলা হতো, যা পরবর্তীতে কথায় কথায় ৪২০ বলে অভিহিত করা হয়। এখন জেনে নিন কি আছে এই ৪২০ ধারায়।

ধারা-৪২০: প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তি অর্পণ করিতে প্রবৃত্ত করা (Cheating and dishonestly delivery of property):
যদি কোন ব্যক্তি প্রতারণা করে এবং প্রতারিত ব্যক্তিকে অসাধুভাবে অন্য কোন ব্যক্তিকে কোন সম্পত্তি প্রদানে প্রবৃত্ত করে কিংবা প্রতারিত ব্যক্তিকে কোন মুল্যবান জামানতের সমুদয় অংশ বা অংশবিশেষ কিংবা মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য কোন স্বাক্ষরিত বা সীলমোহরযুক্ত বস্তুর সমুদয় অংশ বা অংশবিশেষ প্রণয়ন, পরিবর্তন বা বিনাশ সাধনে প্রবৃত্ত করে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

(ছবিঃ ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×