somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজও মেয়েটার নাম জানা হল না.....

২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে বাসা থেকে বেরুতেই....

হায় আল্লাহ ! একি ! আরেহ ! এই যে সে মেয়েটি ! সেই মেয়েটি ! সামনের বাসার সেই মেয়েটি !

যে মেয়ের সাথে একসাথে বেরুনোর জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি ! কিন্তু কখনো ব্যাটে বলে মিলে নি । যাকে এতদিন শুধু চাঁদে দুঃখিত বাসার ছাদে দেখেই তুষ্ট থেকেছি আজ এই বর্ষণমুখর সকালে বাসা থেকে বেরুতেই তার দেখা পেয়ে কিন্ঞ্চিত রোমান্ঞ্চিত হলাম ! হোয়াট এ টাইমিং !
থ্যাংক ইউ বস - উপরের দিকে ধন্যবাদটুকু উপরওয়ালার কাছে পৌঁছে দিয়ে তাহার দিকে নজর ফেরালাম !
কলেজ ড্রেসে বেচারীকে সেইরাম লাগছে !

সে রাস্তার বাম পাশে, আর আমি ডান পাশ ধরে হাটছি । নীরবতারও একটা ভাষা আছে । দুজনেই সে ভাষা উপভোগে ব্যস্ত । তার মুখেও হাসি, আমার মুখেও হাসি ।
সেও আমার দিকে ট্যারা চোখে তাকাচ্ছে, আমিও তার দিকে ট্যারা চোখে তাকাচ্ছি ।
দুজনের আবার চোখা চোখি হয়ে দুজনেই হেসে উঠছি ! অদ্ভুত মজা !

হাসতে হাসতে রাস্তায় পৌঁছে গেলাম । বাস ধরতে হবে । সে দাঁড়াল খোলা জায়গায়, আমি তার একটু দূরে গাছতলায় !
কারণ তার মাথায় ছাতা, আমার মাথায় ছাতা নাই !

হঠাত্‍ ভাবলাম, মেয়েটাকে একটু ভড়কে দেয়া যাক ! আড়চোখে তাকানো বাদ দিয়ে সরাসরি তার দিকে তাকালাম । সে আমার দিকে তাকাতেই সোজা তার দিকে এগিয়ে গেলাম । মেয়ে একটু ভয় পেলো । বোধহয় এতটা আশা করে নি । সোজা তার দিকে যেতেই থাকলাম । ভয়ার্ত হরিণীর মত সে দুবার এদিক ওদিক তাকাল, তারপর কয়েক পা পিছিয়ে গেল । কিন্তু আমায় থামায় কে !?

তার দিকে যেতে যেতে ঠিক শেষ মূহুর্তে দিক পরিবর্তন করে তার পাশে থাকা কুলিং কর্ণারে ঢুকে গেলাম ! একটা বেনসন ধরিয়ে তাতে সুখটান দিয়ে দোকান থেকেই বেরিয়েই মুখভর্তি ধোঁয়া ছাড়লাম । তারপর তার দিকে তাকাতেই তার অবাক অবাক চোখে গভীর হতাশার ছায়া দেখতে পেলাম !

ধীরে ধীরে সেখানে হতাশা চলে গিয়ে রাগ জমতে শুরু করল । একপর্যায়ে রাগে জনাবা ফুঁসতে শুরু করলেন । এরই মাঝে বাস চলে আসল । তিনি গড়গড় করে বাসে উঠে পড়লেন ।

আমার হাতে তখন সদ্য ধরানো বেনসন । বাসে তো আর সিগারেট নিয়ে উঠা যাবে না । হতাশ চোখে একবার মেয়ের দিকে আরেকবার সিগারেটের দিকে তাকালাম ।
তারপর তাকে চলে যেতে দিলাম ।

লাইফে মেয়ে অনেক আসবে যাবে । কিন্তু আধ খাওয়া বেনসন একবার নিভিয়ে ফেললে সেটা তো আর খাওয়া যাবে না । ৯ টাকা একটা বেনসনের দাম- মাত্র একটান দিয়ে কিভাবে ফেলে দেই ?

সে চলে গেল । আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে পরের বাসটার অপেক্ষা করতে লাগলাম ।
ইশশশ....
আজও মেয়েটার নাম জানা হল না !
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×