উল্টা-পাল্টা স্বপ্ন !
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার
মিগ-২৯ নিয়ে !
স্বপ্ন দেখি ফ্লাট কিনব
বুর্জ দুবাই এ গিয়ে !
স্বপ্ন দেখি সাগর চেঁছে
মুক্তা তুলে আনব !
বেস্ট ডুবরীর খেতাব আমি
পকেটেতে পুরব !
স্বপ্ন দেখি জলদস্যু হয়ে
সোমালিয়ায় যাব !
মার্কিন সপ্তম নৌ বহরে
হামলা চালাব !
স্বপ্ন দেখি হব আমি
সাব-মেরিনের ক্যাপ্টেন !
সাগর তলে বানাব আমি
মহাসুখের ল্যাট্রিন !
স্বপ্ন দেখি মার্কিন ডলারে
থাকবে আমার ছবি !
নোবেল জয়ী গদ্যকার
নয়তো হব কবি !
স্বপ্ন দেখি জয় করব
এভারেস্টের চূড়া !
সেথায় গিয়ে গেঁথে আসব
দেশের পতাকার খুঁড়া !
স্বপ্ন দেখি জাতিসংঘের
মহাসচিব হব !
পায়ের উপর পা তুলে
মহাসুখে রব !
স্বপ্ন দেখি মিস ইউনিভার্স
বিয়ে আমি করব !
ডজনখানেক বাচ্চা থাকবে
ক্রিকেট টিম গড়ব !
স্বপ্ন দেখি আমার নামে
পদ্মায় সেতু হবে !
জাতির বুকে আমার নাম
অক্ষয় হয়ে রবে !
স্বপ্নে দেখি ডিঙ্গি নৌকায়
সাগর দেব পাড়ি !
নীল তিমি আর হাঙ্গরের
সাথে
হবে না আমার আড়ি !
স্বপ্ন দেখি ক্রিকেট মাঠে
বীরের মত লড়বো ।
সেন্ঞ্চুরির পর সেন্ঞ্চুরি করে
রানের পাহাড় গড়বো !
স্বপ্ন দেখি বইমেলাতে
বেরুবে আমার বই !
হুমড়ি খেয়ে পড়বে লোকজন
নিতে আমার সই !
হরেক রকম স্বপ্ন আমি
দেখি ঘুমের ঘোরে !
স্বপ্ন দেখার নেশায় তাই
খাইনা পেট পুরে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন