somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন, ত্বকী....

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
আরও একবার আমি মানুষ হয়ে মরব,
উত্থিত হতে নিষ্কলঙ্ক ফেরেশতাদের পাশে-
তবে তা থেকেও উন্নীত হতে হবে আমাকে, কারণ
ঈশ্বর ছাড়া সকলেই যে ধ্বংস হবে-
যেদিন আমার স্বর্গ পবিত্র আত্মার বলি দিব,
আমি হব তাই,
যা ছিল না কখনো কারো কল্পনা চিন্তায়-
আমার যেন বিলুপ্তি ঘটে, কারণ
অনস্তিত্ব ইন্দ্রিয়ে সুর তুলে আমি তাঁর কাছে ফিরবো-

=> তানভীর মুহাম্মদ ত্বকী

২।
ওরা ছুরি ও
ধারালো অস্ত্র দিয়ে
দ্বিখন্ডিত করে কন্ঠনালি
ওরা উল্লাস দেখে
কীভাবে শরীর থেকে
বৃষ্টির মত রক্ত গড়ায় ।
ধারালো অস্ত্র নিয়ে
শরীরের চামড়া ছিলে নেয়
এবং দেখে ভিতরের মাংসপেশী ও হাড়গোড়
ওরা টুকরো টুকরো করে হাড়গোড়
খন্ডবিখন্ড করে ফেলে
বীভত্‍স উল্লাসে
এইসব হাড়গোড় শরীরে জড়িয়ে
জানান দেয় নিজেদের সাহসিকতা
স্মারক চিহ্ন করে
ঝুলিয়ে নেয় গলায়-
ওরা সেই সব মৃত মানুষের মাংস খায়
বর্বর অন্ধকার যুগে যেমনি মানুষখেকোরা
ভক্ষণ করেছে তাদের স্বজাতিকে-

=> (একজন শহীদের ময়নাতদন্ত, তানভীর মুহাম্মদ ত্বকী)

৩।
যারা যুদ্ধের ডাক দিয়েছিল,
যারা অপেক্ষায় আছে আজও একটি বিচারের-
একটি বিচার
যা শেষ করার জন্য
তারা
যুদ্ধের সেইসব নায়কেরা
ডাক দিয়ে যায়-
জাতির জন্য, জেগে ওঠার জন্য
ওই জাতির জন্য, যারা ধ্বংসের মধ্যেও
নতুন জীবনের ডাক দিয়ে যায়;
তুমি কি শুনতে পাও
সেই সব শহীদের কন্ঠস্বর ?

=> (ফিরো এসো বাংলাদেশ, তানভীর মুহাম্মদ ত্বকী)

৪।
আমি প্রস্তর হয়ে মরলাম উদ্ভিদ হতে
উদ্ভিদ হয়ে মরি, তো উত্থিত প্রাণে-
মানুষ হয়ে উঠলাম পরে, যখন সত্য উদ্ভাসিত হলো
ভয় কিসের ? দ্বিধা কেন মৃত্যুতে ?

=> তানভীর মুহাম্মদ ত্বকী

৫।
সকলেই চলে যাবে
মৃত্যুকে ভালবেসে-
সযত্নে আগলে রাখে হৃদয়ে
জীবন অথবা মৃত্যু-
তারা অস্ত্র কিনেছিল
মৃত্যুকে ভালবেসে-
খুন হল একজন,
জীবন অথবা মৃত্যু
সযত্নে আগলে রাখে হৃদয়ে-
হাতে তুলে নেয় রড়
হত্যাকে আয়ত্ত্বে আনতে;
তাদের সংকল্প ছিল
বিশ্বাসের নৈতিকতায়-

=> তানভীর মুহাম্মদ ত্বকী

কবিতাগুলো ত্বকীর লেখা । তানভীর মুহাম্মদ ত্বকী । কিছু বাংলাতে, কিছুবা ইংরেজিতে ।
ত্বকী, নায়ারণগন্জ্ঞের মেধাবী ছাত্র ত্বকী ।
না, মৃত্যুর পর হুট করেই হয়ে যাওয়া মেধাবী নয় । জন্ম থেকেই সেই মেধাবী ।
দশ বছর বয়সে কুরআন খতম দিয়েছিল । তখন থেকেই রমযান মাসে সবগুলো রোজা রাখত ।
গভীর রাত জেগে নিজে নিজে পড়াশুনা করত ।
পুরো শিক্ষাজীবনে স্কুল কিংবা স্কুলের বাইরে কখনো কোচিং কিংবা প্রাইভেট পড়তে হয়নি তাকে । এ লেভেল- পরীক্ষার আগে স্কুলের এক শিক্ষক ত্বকীকে চ্যালেন্জ করেছিলেন- তার কাছে কোচিং না করলে ত্বকী পরীক্ষায় ভাল করতে পারবে না ।
ত্বকী কোন কথা না বলে চ্যালেন্জটা গ্রহণ করেছিল এবং জিতেছিল ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পুরো বিশ্বে রেকর্ড মার্ক পেয়ে প্রথম হয়ে ।

শাহবাগ নিয়ে যথেষ্ট আগ্রহী ছিল ত্বকী । লিখেছিল-
"হৃদয়ে আজ নব বসন্তের গান,
পাখির ডাকের সাথে ধ্বনিত হচ্ছে শাহবাগের স্লোগান ।"

সুফিবাদ নিয়েও যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছিল সে । ফকির লালন সাঁই কে নিয়ে একটা প্রবন্ধও লেখা শুরু করেছিল । প্রায়ই মেডিটেশনে বসত । সৃষ্টি, স্থিতি, সত্য-অসত্য, জগত্‍ ও মহাকাশ নিয়ে তার কৌতুহলের কমতি ছিল না । একনিবিষ্ট মনে তার সকল প্রশ্নের উত্তর খুঁজে বেড়াত ।

কারো সাতে পাঁচে না থাকা প্রচন্ড মেধাবী এই ছেলেটি খুন হয় ।
খুনী কে আমরা সবাই সেটা জানি ।
কিন্তু তারপরও এই মেধাবীর খুনীর বিচার হয়নি । ভবিষ্যতে হবে তারও নিশ্চয়তা নেই ।

আজ ত্বকীর জন্মদিন । যেদিনটিতে মা-বাবা, ছোটভাই, বন্ধুদের নিয়ে আনন্দে মেতে থাকার কথা, সেই দিনে আজ সে বহুদূরে, নিবৃত্তে একা কোথাও......

শুভ জন্মদিন ত্বকী ।
যেখানেই আছ, অনেক অনেক ভাল থেকো ।
তোমার খুনীদের বিষাক্ত নিঃশ্বাস এখনো এই পৃথিবীর বাতাসকে দূষিত করে চলেছে । আমরা তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারিনি । পারলে আমাদের এই অক্ষমতাটুকু ক্ষমা করো ।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×