somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্রেকাপের গল্প...

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:- আমাকে ক্ষমা করিস।
:- ..... ....
:- কথা দিয়েছিলাম কখনো তোকে ছেড়ে যাব না । কিন্তু পারলাম না রে... স্যরি ।
:- .... ....
:- কথা বলবি না আমার সাথে ?
:- ভালবাসিস ?
:- তোর কি মনে হয় ?
:- এতদিন মনে হত বাসিস । কিন্তু আজ মনে হচ্ছে কখনোই বাসিস নি, সবসময় শুধু অভিনয় করে গেছিস ।
:- .... ....
:- তুই খুব ভাল অভিনেতা রে...
:- তুই যা খুশী ভাবতে পারিস, নীল ।
:- ছেড়ে না গেলে হয় না ?
:- .... ....
:- কেন এমনটা করলি তুই ?
:- নীল, তোকে আজ একটা কথা বলি, সবসময় মনে রাখিস । মেয়েদের মুখের কথাটাই তাদের মনের কথা নয় । তারা চায় এক, কিন্তু করে আরেক । বেশীর ভাগ সময়ই তারা যা চায় তা করতে পারে না । বাস্তবতা তাদের তা করতে দেয় না । তোরা ছেলেরা শুধু নিজের কথা ভাবলেই পারিস, কিন্তু একটা মেয়েকে সবার কথা ভাবতে হয় । সবার কথা ভাবতে ভাবতে একসময় তার নিজস্বতা বলতে কিছুই থাকে না । মেয়েরা খুব অসহায় রে....
:-.... ....
:- কি আশ্চার্য ! কাঁদছিস কেন তুই ? ছেলেরা কখনো কাঁদে পাগলা ?
:- আমরা যে একসাথে এত স্বপ্ন দেখেছি, সেসবের কি হবে ?
:- সবই ঠিক থাকবে, শুধু মানুষটা বদলে যাবে । তুই নিশ্চয় আরেকজনকে খুঁজে পাবি যে তোকে অনেক বেশী ভালবাসবে । তার সাথে তুই আমাদের দেখা সব স্বপ্ন পূরণ করবি ।
:- কেন চলে যাচ্ছিস তুই ? প্লিজ থেকে যা...
:- সম্ভব না । থাকা সম্ভব হলে আমি কখনোই যেতাম না ।
:- তুই কি আমাকে ভুলে যাবি ?
:- হয়ত ।
:- পারবি ভুলতে ?
:- হয়ত ।
:- .... ....
:- নীল, প্লিজ কাঁদিস না ।
:- যখন তোর কথা খুব বেশী মনে পড়বে কি করব তখন ?
:- আমাকে ভুলে যাইস । প্লিজ মনে রাখিস না ।
:- সম্ভব না ।
:- প্লিজ ?
:- নাহ ।
:- তাহলে এক কাজ করিস, আমার কথা খুব বেশী মনে পড়লে তুই আকাশের দিকে তাকাস, দেখবি মনটা ভাল হয়ে যাবে ।
:- .... ....
:- সন্ধ্যা হয়ে যাচ্ছে রে । আমাকে ফিরতে হবে ।
:- আর একটু থাক, প্লিজ...
:- কি হবে থেকে ? শুধু কষ্টটাই বাড়বে ।
:- তবুও...
:- না রে, যাই আমি... ভাল থাকিস ।
:- প্লিজ...
:- ভাল থাকিস ।

দিনটি ছিল ১৩ ই ফেব্রুয়ারি । সারা পৃথিবী ব্যস্ত ছিল ভালবাসার স্পেশাল দিনটিকে বরণ করার উন্মাদনায় । ছেলেটির ভালবাসার মানুষটিকে হারিয়ে ফেলার কান্না কেউ দেখে নি ।

ছেলেটি জানে না মেয়েটি সেদিন রিক্সায় উঠে কান্নায় ভেঙ্গে পড়েছিল কিনা ! মেয়েটিও জানে না ছেলেটি সেদিন সারা রাত সেই মাঠে বসেছিল, তাকিয়ে ছিল আকাশের দিকে ।

ছেলেটি জানে না মেয়েটি কি এখনো তাকে মনে রেখেছে নাকি সত্যিই ভুলে গেছে ! মেয়েটি জানে না ছেলেটির বন্ধুরা তাকে নাকি ভাবুক ডাকে, কারণ সে নাকি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় !

মেয়েটি জানে না তার দেয়া গোলাপের ঝরা পাপড়িগুলো আজো ছেলেটির গোপন ডায়রীতে সযতনে রাখা ! ছেলেটি জানে না তার দেয়া রূপার পায়েলখানি মেয়েটি আজো পায়ে পরে কিনা !

মেয়েটি জানে না দুঃস্বপ্ন দেখে আজো প্রতিরাতে ছেলেটির ঘুম ভেঙ্গে যায়; আসল ঠিক দুঃস্বপ্ন না, মেয়েটির ছাড়াছাড়া স্মৃতিগুলোই ছেলেটিকে মাঝরাতে জাগিয়ে তোলে । ছেলেটি জানে না মেয়েটি আজো রাত জেগে তার কথা ভাবে নাকি অন্য কারো বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায় !

দুজনের কেউই কারো কোন খবর জানে না। কেউ হয়ত রাখতে চেয়েও পারে নি, আর কেউ বা রাখতেই চায়নি। কিছু কিছু প্রেম কাহিনী এমনই হয়। হঠাৎ করেই থেমে যায় কিন্তু শেষ হয় না কখনোই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×