somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফিউর রহমান ফারাবী
ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের প্রান্ত হতে আপনাকে হাজার সালাম! ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক

আসুন আজকের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশী পরিমানে সালাত পাঠ করি

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় বহুল প্রচলিত দুরুদ শব্দটি মূলত ফার্সী শব্দ। এর মূল আরবী শব্দ হল সালাত। সালাতের অনেক গুলি অর্থ আছে। এর মধ্যে একটি অর্থ হল দুরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবার -পরিজন, সন্তান-সন্ততি ও সাহাবায়ে কেরামগণের প্রতি আল্লাহ সুবহানাতায়ালার রহমত ও শান্তি কামনা করার নামই হলো দুরুদ বা সালাত বা প্রার্থনা।

আজ জুম্মাবার। জুম্মার দিনে দুরুদ শরীফ পাঠ করা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন "তোমরা জুম্মার দিনে আমার প্রতি বেশি পরিমানে দুরুদ শরীফ পাঠ কর। এ দরুদে ফেরেশতাগন শরীক হয় এবং এ দুরুদ আমার কাছে পেশ করা হয়।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, " কিয়ামতের দিন সে ব্যক্তিই আমার সবচেয়ে বেশী নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশী বেশী করে দুরুদ শরীফ পাঠ করবে।" মেশকাত শরীফে আরো বর্ণিত আছে- " বান্দা একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাতায়ালা তার প্রতি ১০ বার রহমত বর্ষন করেন, তার ১০ টি গুনাহ
মার্জনা করেন এবং তার ১০ গুন বেশী মর্যাদা বৃদ্ধি করা হয়।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, - "জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া কবুল হয়। (মেশকাত শরীফ) " অধিকাংশ মুহাদ্দিসদের মতে সেই সময়টা আসর থেকে মাগরিব পর্যন্ত বিস্তৃত। তাই আসুন আজকে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি বেশী বেশী করে দুরুদ শরীফ পাঠ করি।

কি কি বাক্য দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে হবে তা হাদীসের সব কিতাবেই আছে। এছাড়া সাহাবীরাও অনেকেই দুরুদের বিভিন্ন বাক্য রচনা করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পাঠ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে সব বাক্য শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফলে সে বাক্য গুলিও দুরুদ শরীফের অনুমোদিত বাক্যরুপে গৃহিত হয়েছে। দুরুদ শরীফের উপর সবচেয়ে ভাল বই হল দালায়েলুল খায়রাত। এটা বাংলা ভাষায়ও বের হয়েছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×