মৌসুম
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেয়াল হুক্কা হুয়া বলে ডাকে না।
শেয়ালের ডাকের সাথে সরকারী অ্যাম্বুল্যান্সের সাইরেনের একটা মিল আছে । একটানা ১৫ সেকেন্ড করে বাজতে থাকে । ফ্রিকোয়েন্সি লেভেলও চেইঞ্জ হয় ।
বাসার সামনে রাস্তার ওপারে একটুকরো খালি জমি আছে । ব্যালকনিতে রাত ১টার দিকে বসলে সেখানে ৬০ ডিগ্রি কোণে ৪-৫ টা শেয়ালকে দেখি আজকাল প্রায় রাতেই ।কোনো জংলার ভেতর থাকে, রাত হলেই বেড়িয়ে এসে ডাকতে থাকে ।
গুগল করে জানলাম এটা ওদের ডাকাডাকিরই মৌসুম ।
আমার ব্যালকনির বিপরীতে পয়তাল্লিশ ডিগ্রি কোণে এক ভার্সিটি পড়ুয়া আপুর বাস । শেয়ালগুলোর ডাকাডাকি শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম , ব্যস্ত হয়ে আপু তার ব্যালকনিতে এলেন । কানে এয়ার ফোনে কথা বলছেন , হাতে আরেক ফোনে টেক্সটও করছেন । এবার ঘরের ভেতর থেকে আরেকটা ফোন বেজে উঠলো । এয়ার ফোনে 'মা ডাকছে' বলে ভেতরে চলে গেলেন ।'এই তো একটু পড়াশোনা করছিলাম হানি' বলতে বলতে কানে একটা ফোন নিয়ে আবার ব্যালকনিতে ফিরে এলেন । ভেতর থেকে কোনো একটা ফোন আবার ডেকে উঠলো ।
আমি শেয়ালের ডাকের দিকে মন দিলাম । মানুষের ডাকাডাকির কোনো মৌসুম নাই, না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র...
...বাকিটুকু পড়ুন
হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫

মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ...
...বাকিটুকু পড়ুন
ছবি : এ আই
জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।
লাল রক্ত কালচে হওয়ার আগেই...
...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।...
...বাকিটুকু পড়ুন