somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ পেইন্টেড হাউস

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখক জন গ্রিসাম এর নাম শুনলেই আমার অনেক প​ড়ুয়া বন্ধুরা নাক কুচকায় , বলে বাজারী লেখক । কথাটা মিথ্যাও না কারন নীলহ্মেতে গিয়ে গ্রিসামের নাম নিলে দা ক্লায়েন্ট , দা ফার্ম , দা ব্রেদ্রেন ইত্যাদি বাজারী বই ই এগিয়ে আসে । কিন্তু আমার কাছে গ্রিসাম মানেই আ পেইন্টেড হাউস , আমার পড়া প্রথম ইংরেজী পূর্ণদৈর্ঘ্য উপন্যাস !
প​ড়ার জন্য কারো প্রথম ইংরেজী নভেল হিসেবে আ পেইন্টেড হাউস একেবারে পার্ফেক্ট ! কোনো কঠিন ভোকাবুলারী নাই, ছোট ছোট বাক্যের চমৎকার দৃশ্য বর্ননা ! আমি অবশ্য তখন এতো কিছু জানি না, সম​য় কাটানোর জন্যেই হাতে নিয়েছিলাম বইটা..
ক্লাস নাইনে উঠেছি মাত্র তখন । আব্বু গার্লস স্কুলের গভর্নিং কমিটির মেম্বার , ওনার সাথে একদিন কেনো যেনো স্কুলটাতে গেলাম । বাবা স্কুলের অফিস রুমে মিটিং করছিলেন, আমি বোর হ​য়ে বাইরে বের হতেই এক বালিকার সাথে চোখাচোখি ! বালিকা ব​ড়ব​ড় চোখে কিছুহ্মন তাকিয়ে হঠাৎ চোখ নামিয়ে চট করে পাশের লাইব্রেরীতে ঢুকে গেলো । আমি বাবার দিকে একবার তাকিয়ে লাইব্রেরীতে উকি দিলাম , দেখি বালিকা একটা বই তাকের সামনে । গুটিগুটি পায়ে ওই তাকটার বিপরীতে গিয়ে আস্তে করে তার মুখ বরাবরে একটা বই সরিয়ে নিতেই আবার চোখাচোখি হলো । বালিকা ফিক করে হেসে কি যেনো একটা বই নিয়ে লং টেবিলে বসলো । ভাব দেখানোর জন্য তাক থেকে আমি একটা ইংরেজী বই টেনে নিলাম । খেয়ালও বোধহ​য় করিনি বইটার নাম ছিলো আ পেইন্টেড হাউস । প্রথম পাচ মিনিট আড় চোখে একজন আরেক জনের দিকে তাকাচ্ছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম । তারপর হুড়মুড় করে যেনো আমি ডুবে গেলাম বইটাতেই । অনেক শব্দেরই মানে জানিনা কিন্তু তাতে গল্পের সাথে ভেসে যেতে এতোটুকু বাধছিলো না ! আরকানসাসের জনহীন রাস্তায় আমি ই যেনো বালক চ্যান্ডলার , দাদার পুরোনো ফোর্ড গাড়িতে ঠিক ৩৭ কিমি বেগে শহরে যাচ্ছি রোববারের চার্চে । বালিকা তখন কি করছিলো আমার বিন্দুমাত্র ধারনা নেই ! বিকেল নাগাদ বাবা মিটিং শেষে খুজতে খুজতে আমাকে বের করেন নির্জন লাইব্রেরীর এক কোন থেকে , লাইব্রেরিয়ান ছাড়া আর দ্বিতীয় মানুষটি নেই সেখানে ! বালিকা চলে গেছে বহু আগে ।
২৮৪ পৃষ্ঠার বইয়ের মাত্র অর্ধেক প​ড়া হ​য়েছে ততহ্মনে , লাইব্রেরিয়ান আমাকে বইটা বাড়িতে নিতে দিলো । বইটা শেষ হবার পর বাবা নিয়েছিলো ফেরত দেয়ার জন্য , সেসময় বাসার কাছেই আরেকটা লাইব্রেরী তৈরী হওয়ায় ওই লাইব্রেরীটাতে আর যাওয়া হ​য়নি । বালিকার নামটাও জানা হ​য়নি । ওর কথা ভাবাও হ​য়নি আর , আমি তখন যে পেইন্টেড হাউসে মগ্ন... :)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×