শুষ্ক বৃক্ষ পত্র ঝড়ছে বহুদিন বহুকাল,
বৃক্ষ গুলি প্রহর গুনছে মৃত্যুকে ছোঁবার।
সৈকতের বালিকা গুলি তৃষ্ণার্ত দিনমান,
সিক্ত করে দিতে আসেনা জলের ধারা।
খন্ডিত প্রস্তর খানি স্হানচ্যুত,ছুটছে অভিস্ট লক্ষ্যে
দ্রুত ধাবমান মর্ত্যের শেষ প্রান্তরে।
যেথায় নব্য কুড়ি গুলি দিবালোকের প্রত্যাশায় চঞ্চল।
বিরহীর অশ্রুজল শুষ্ক বহুকাল,
শ্রাবনের জলধারার আড়ি বুঝি আর ভাঙ্গবেনা।
আনমনা অভিমান চিরকালের।
তপ্ত বালুকা বেলা হেটে এসে বহুদিন
কবিলাক্ষু পরিশ্রান্ত, গোধুলি লগ্নের মত।
সম্মুখে জলধারার মত,আসলে মরিচিকা।
আর নন্দিনি সেতো চির অপরিচিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




