কবিতায় বর্ণিত রুপের মতো কোন গ্রাম।
ছোট একটি শাখা নদী,
আড়াআড়ী ভাবে পেরুলেই বালুকাময় মেঠোপথ।
দু'ধারে সবুজ কাঁচা ধানক্ষেত
হলুদ সরষে ফুল।
এই পথের ধারেই কোন বাড়ি থেকে ভেসে আসছে,
মা ভাত দাও, মা ভাত খাইতে দাও।
(এমন করেই হয়তো হযরত ওমর (রাঃ) এর কানে ভেসে এসেছিলো মা ভাত দাও, মা ভাত খাইতে দাও)
একটি শিশু তড়পাচ্ছিলো ক্ষুধা মৃত্যু যন্ত্রণায়,
পাশের বাড়ির নষ্টপ্রায় একটি ট্রানজিষ্টারে,
শোনা যাচ্ছিলো সুরেলা কিছু শব্দ।
তারপর শোনা গেলো,
খবর পড়ছি------- আমাদের মাননীয়--
----- অন্যান্য দেশের মত--------
দেশকে ক্ষুধামুক্ত দেশ হিসেবে ঘোষনা করেছেন,
আর তখনই শিশুটি ঢলে পরলো মৃত্যুর কোলে,
যে এতক্ষন তড়পাচ্ছিলো ক্ষুধামৃত্যু যন্ত্রণায়।
ট্রানজিষ্টারটি নষ্ট না হলে,
শিশুটির পাশে বসে থাকা অসহায় মা
হয়তো শুনতে পেতো সেই দেশটির নাম।
যে দেশকে ঘোষনা করা হলো,
ক্ষুধামুক্ত দেশ হিসেবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



