somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটের যতোসব শট্

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যাট দিয়ে বল মোকাবেলা করার নাম ব্যাটিং। ব্যাটিং করা ক্ষেত্রে ব্যাটসম্যান বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন। বল মোকাবেলার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট্ বলা হয়। বিভিন্ন ধরনের শটের কথা আমরা ক্রিকেট ধারাভাষ্যে শুনে থাকি। চলুন, একে একে আমরা ক্রিকেটের বিভিন্ন শট্ সম্পর্কে জানার চেষ্টা করি।


০১। এগ্রিকালচারাল শট:
জোরে ব্যাট চালিয়ে খেললে কখনো কখনো ব্যাটের আঘাতে পিচের মাটি উঠে আসে। বাজে শট খেলার ফলেই এটা হয়। এই ধরনের শটকে ব্যাঙ্গ কে এগ্রিকালচারাল শট বলা হয়।

০২। এক্রস দ্যা লাইন:
বলের লাইনের সাথে তাল মিলেয়ে এই ধরনের শট খেলা হয়। যে লাইনে বল আসে, ঠিক সেই লাইনে ব্যাট চালানো।

০৩। এটাকিং শট্:
আক্রমাত্মক ব্যাট চালিয়ে খেলা। বেশি রান তোলার জন্য জোরে হিট করে এই ধরনের শট খেলা হয়।

০8। ব্যাক ফুট শট্:
ব্যাক ফুট অর্থাৎ পেছনের পায়ে ভর দিয়ে এই ধরনের শট খেলা হয়।

৫। কাট:
অফ স্টাম্পের বাইরে থাকা শর্ট বলের ক্ষেত্রে এই ধরনের শট খেলা হয়। দেখলে মনে হয়, ব্যাট দিয়ে ব্যাটসম্যান কিছু একটা কাটছেন।

০৬। স্কয়ার কাট:
স্কয়ারের দিকে যে কাট শট খেলা হয়।

০৭। সুইপ:
হাটু গেড়ে বসে ঝাড়ু দেওয়ার মতো ভঙ্গিমায় এই ধরনের শট্ খেলা হয়। স্পীন বল বা স্লো বলে এই ধরনের শট খেলে স্বাচ্ছন্দ পাওয়া যায়।

০৮। পুল:
ব্যাট ঘুড়িয়ে খেলার একটি কৌশল। সাধারনত শর্ট বলে এই ধরনের শট্ খেলা হয়। লেগ সাইডে ঘুরিয়ে দ্রততার সাথে এই শট্ খেলতে হয়।

০৯। ক্রস ব্যাট শট্:
অনেকটা কাট বা পুল শটের মতোই। মাঠের সমান্তরালে খেলতে হয়।

১০। ডিলস্কুপ:
এটি সম্ভবত সবচেয়ে নতুন স্টাইল। ২০০৯ সালে তিলকারত্নে দিলশান এই ধরনের শট প্রথম খেলেন। তার নাম অনুসারেই এর নাম দেওয়া হয় ডিলস্কুপ। এই শটের মাধ্যমে মাথার উপরে আলতো ছুয়ে দেয়ার মাধ্যমে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল সীমানায় পাঠানো যায়।

১১। ফ্রেঞ্চ কাট:
এক ধরনের কাট শট্। ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পের সামান্য দুরত্ব দিয়ে বল চলে যায়। এটি 'চাইনিজ কাট', ' সারে কাট', ইত্যাদি নামেও পরিচিত।

১২। হ্যাক:
দুর্বল ব্যাটসম্যান যখন প্রচন্ড জোরে ব্যাট চালান। আক্রমনাত্বক ধরনের শট্।

১৩। হিল ক্লিপ:
কোমর বরারবর আসা বল হাত ঘুরি সুইপ করে স্কয়ার লেগের দিকে জোরের সাথে খেলা শট। এটি ব্রায়ান লারার উদ্ভাবিত বিশেষ শট্।

১৪। হুক:
কাঁধেরর উপরের বল লেগ সাইডে পাঠানোর উদ্দেশ্যে খেলা এক ধরনের শট্।

১৫। প্যাডেল সুইপ:
এক ধরনের সুইট শট, ব্যাটের স্পর্শ লাগার পর লেগ স্টাম্পের সামান্য বাইরে দিয়ে বল বেরিয়ে যায়।

১৬। রিভার্স সুইপ:
ডান হাতি ব্যাটসম্যান যখন বাম ঘুরে বামহাতি ব্যাটসম্যানের মতো সুইপ শট্ খেলেন এবং বাম হাতি ব্যাটসম্যান যখন ডান দিকে ঘুরে ডানহতি ব্যাটসম্যানের মতো সুইপ শট্ খেলেন।

১৭। স্লগ:
হাওয়ায় ভাসিয়ে শক্তিশালীভাবে দ্রুততার সাথে এই শট্ খেলা হয়। প্রচুর জোর খাটিয়ে খেলতে হয়।

১৮। স্লগ সুইট:
শক্তিশালী সুইপ শট। স্পিন বোলিং মোকাবেলার ক্ষেত্রে এই শট্ খেলা হয়।




আরো অনেক ধরনের শট আছে ক্রিকেটে। তবে উল্লেখিত শটগুলোই বেশি প্রচলিত। ব্যাক্তিগত আগ্রহ থেকেই বিভিন্ন শট্ সম্পর্কে জানার চেষ্টা করেছি। অনেক ঘাটা-ঘাটি করে এতোটুকুই জানতে পেরেছি। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×