কবিতা --- দুঃখ বিলাসী
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃখ বিলাসী ___ ফারহা মৌরিন মৌ
দুঃখ বিলাসেও আছে সুখ !
গভীর অনুভবে আছে ।
আছে কিছুদিন অন্য জগতে থাকা,
হঠাৎ চুপচাপ !
কিংবা মন খারাপ ।
কিছু হৃদয়ে কাঁপন ধরানো গান
টানা বাজতে থাকে কানের পাশে,
হারিয়ে যাওয়া বারংবা্র,
মনের অজান্তেই, মনের বাইরে ।
আকাশ টা অনেক ছোট লাগবে
নিজ আবেগের কাছে,
ছোট গাছটিকে মনে হবে বিশাল,
গতিময় ভাবনার বৈপরীত্যে !
কানে ভেসে আসা কিছু শব্দ
হারিয়ে যাবে, মিলিয়ে যাবে ।
কড়া ঝাঁকুনি দিয়ে ডাকলে
তবেই যেন শুনতে পাবে !
এটা এমন অনুভব
যার কোন উৎস নেই,
এটা এমন আকুতি,
যার কোন পূর্ণতা নেই ।
হঠাৎ করে মনে হবে
বেশ বড় হয়ে গেছি !
আমারও বুঝি ভাবনা হয়,
হয় একাকীত্ব অনুভব !
আমিও ছুটে চলি কল্পনায়
খরস্রোতা নদীর পাড় ঘেঁষে!
হঠাৎ থেমে যাই,
পরিত্যক্ত নৌকোর ধার ঘেঁষে ।
আপন মনে হয় ওটাকে
যেন আমার মতই,
পরিত্যক্ত পরিত্যক্ত ভাব নিয়ে
দাঁড়িয়ে রয় এভাবেই !
নামহীন অনুভবে,
গভীর কাব্য অনুরণন এ,
ভাবনায় ডুবি ভাসি
কি নামে ডাকবো নিজেকে !
দুঃখ বিলাসী ?
( প্রকাশিতব্য )
কপিরাইট সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন