somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোশনী -২

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ রোশনী ২ বছরের হলো। হাঁটি হাঁটি পা পা করছে দাদুর সাথে। হঠাৎ দাদু মাটিতে পড়ে গেলো। সবাই এসে তাকে হসপিটালে নিয়ে গেলো, তখনও রোশনী কিছুই বুঝে উঠতে পারছে না,সে তো ছোট্ট বাচ্চা কেবল। কয়েকদিন পর দাদু বাড়ি ফিরে এলে রোশনী দাদু কে নিজের হাতে রুটি ছিড়ে খাইয়ে দিতে লাগলো। আবার শুরু হলো দাদুর সাথে হাঁটি হাঁটি পা পা তার। ২ দিন পরেই দাদুর দেহ নিথর হয়ে গেলো, তার পর থেকে সে আর কখনোই তার দাদুর সাথে খেলতে পারলো না, শুধু চেয়েই রইলো তার দাদু কে সাদা কাপড় জড়িয়ে কাঠের কিছু একটাতে নিয়ে যাওয়া হচ্ছে। সে বার বার বাবা- মা কে জিজ্ঞেস করে "দাদু কোথায়, দাদু আর খেলে না কেন" . কেউ তার কথার উত্তর দিতে পারেনা। দাদু ছাড়া অবশেষে সে যখন ১০ বছরের হলো তখন সমাজ তার নির্মম রূপ দেখানো শুরু করলো। স্কুলে প্রাইভেটে,রাস্তায় হাঁটার সময় লোকে তাকে বলতে শুরু করলো "এ বিহারি কা বাচ্চা,কভি নেহি আচ্ছা!" কি বলে এসব তারা সে কিছুই বোঝে না.। বাড়িতে এসে এসব বললে তার বাবা -মা এসব কথার ঝারা প্রতিবাদ করে। কিন্তু কোনো ফল লাভ হয় না। কুত্তাদের লেজ কখনো সোজা হয় না। যখন রোশনীর বোঝার বয়স ক্রমে শুরু হচ্ছে সে তার বাবা কে বললো " বাবা লোকে কেন এমন বলে, বিহারি কাদের বলে?? যারা পাকিস্তানি কিন্তু বাংলাদেশে থাকে,যারা উর্দু তে কথা বলে, বাবা আমরা কি পাকিস্তানি?? বাবা আমরা উর্দু ভাষায় কথা বলি? তবে কেন তারা এরকম বলবে? আমাদের কি একটাই দোষ যে আমাদের পূর্বপুরুষেরা ভারতে থাকতো, ? তোমার জন্ম এই সোনার বাংলায়, আমার জন্ম বাংলাদেশে, ছোট থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলা শিখেছি, তোমাকেও দেখেছি বাংলার স্বার্থে কাজ করে যেতে, তবে আম্মুকে বাঙালি বলা হয় আর আমাদের কেন নয়??? সমাজ টা কি এই ভ্রান্তিতেই থেকে যাবে? এভাবেই আমাদের ভুল বুঝে ভুল নামে ডাকবে??? " বাবা চুপ করে কথা শুনছে অবশেষে তিনি বললেন " আমি জানি আমার ঘরের আলো আমাদের সম্মান রক্ষা করবে, মানুষের ভুল ভাঙাবে।" সেদিন এর মতো পার হয়ে গেলো কথা বার্তা। একদিন এক আনসার এলো বাড়িতে, এসেই বলা শুরু করলো "কারে বিহারি কা বেটি, ক্যায়সা হে?" রোশনী রাগান্বিত চোখে শুধু তাকিয়েই রইলো। এখানেই শেষ নয় ঐ পশু রোশনীর শরীরের বিভিন্ন জায়গায় অস্বস্তিকর ভাবে সত্তে দেয়া শুরু করলো! কোনো মতো সে লোকটির হাত থেকে ছুটে পালালো, আর বাবা কে বলে দিতে লোকটিকে দূর দূর করে তাড়িয়ে দিলো। মনে মনে মেয়েটির ক্ষোভ হতে লাগলো বাঙালিরা যদি এরকম পশুর চেয়েও অধম হয়, তবে ভালো হয়েছে লোকে আমাকে বাঙালি বলে না। কার ধারণা থেকে শুরু হলো এসব ভেদের কথা? ছোট থেকে বাংলার জন্য লড়তে শিখেও লোকে এভাবে প্রতিনিয়ত অপমান গঞ্জনা আর মান হানি করছে, লোকে এতো ঘৃণ্য প্রজাতির কি করে হয়? শুনেছি মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তবে এই মানুষ নামী প্রাণী গুলো এতো কম বুদ্ধিসম্পন্ন কেন? তবে কি এভাবেই দিনে দিনে ধিক্কার এর সহিত জীবন -যাপন করতে হবে???? আমার ঠাঁই হবে কোথায়?? না এতো সহজে আমি হার মানতে পারি না, বাবা আমাকে হার মানা শিখায় নি, আমি লড়বো,, একদিন সমাজের এই মাথা মোটাদের হিংসের পাহাড় আমি ভাঙবোই।জানি তারা বাবার উন্নতি সহ্য করতে পারেনা বলে তিলে তিলে এভাবে আমাদের শোষণ করছে,,,,,,, আমি লড়তে লড়তে জীবন বলি দিয়ে ফেললেও উপরওয়ালা এর হক বিচার করবেন। তবে কি বাংলা কে ভালোবাসা ভুল/?? না কি আমার জন্ম এখানে হয়েছে বলে এটা বিধাতার ভুল??
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×