এত ফানুস এত আলোকচ্ছটা
রঙ্গিন রঙে আকাশ হল আলো
অনেক প্রহর মুখ দেখিনি রোদের
নতুন প্রহর তাই লাগে না ভালো।
নতুন করে চাইতে পারি কত
নতুন কলম, শাড়ির আঁচল আরও
সন্ধ্যে নামার ঠিক কিছুটা আগে
কেউ ধারেনা আমার ফেরার ধারও।
এই চাওয়াটাতে বসন্ত যাক এসে
নতুন বছর আবার যদি মিলে
এই শহরের ধূলো হবে আমার
মাটির শরীর আকাশ খাবে গিলে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



