এ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকাল টয়লেট পত্রিকা , কিংবা টয়লেট লিখনীর চর্চাটা বেশ জমে উঠেছে । এই ধারাবাহিকতায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ও পিছিয়ে নেই । বরং এই ক্ষেত্রেও সফলতায় অন্যদের থেকে এগিয়ে আছে স্বভাবসুলভভাবে
তারই প্রমাণ পেলাম দিনকয়েক আগে । সেদিন হলের দোতলার একটা টয়লেটে ঢুকলাম । তো প্রয়োজন সেরে বের হতে যাব এমন সময় টয়লেটের দেয়ালে চোখ পড়ল। সেখানে সুন্দর হস্তাক্ষরে লিখা আছে...
"পারুক আর না পারুক সে ফারুক"
উল্লেখ্য আমাদের হল প্রাধ্যক্ষের নাম আ ব ম ফারুক । এই টয়লেট পত্রিকার লেখক মহাশয়ের সাথে শ্রদ্ধেয় স্যারের স্নায়ুবিক কোন দ্বন্দ্ব, কিম্বা স্যারের উপর অসোন্তষ আছে কিনা সেটা জানা আবশ্যক নয় ।
তবে এটা ভাল করেই জানলাম লেখকের মাথা এবং ভবিষ্যৎ দুটোই ভাল । আগামিতে তার দ্বারা বিপ্লবী কোন ম্যগাজিন পত্রিকা চালু করার সম্ভাবনা ও আছে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



