somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফণাকাণ্ড!

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমাদের দেশের বড় বড় সাপুড়েরা কেঁচোর গর্তে সাপ খুঁজে বেড়ান। কারণ বলাই তো আছে কেঁচো খুড়তে সাপ বের হয়। আমাদের মহান সাপুড়েরা তাই সাপেদের কষ্ট করে বানানো গর্তে খোড়াখুড়ি করেন না। ফলে সাপ মহোদয়গন তাদের নিজ নিজ গর্তে বহাল তবিয়তেই অবস্থান করেন এবং আপন গর্তে বসে ফণা বিস্তার করে চলেন। অথচ দুনিয়ার যত ঝড়-ঝঞ্ঝা সব কেঁচোদের ঘাড়ে।
সাপুড়েদের এমন কেঁচো খুড়তে সাপ বের হওয়া নীতির কারণে দেশের কেঁচো সম্প্রদায়ের যেমন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে ঠিক তেমনিভাবে সাপকুল কোন বিপত্তি ছাড়াই তাদের ফণার জোর বৃদ্ধি করে চলেছে। যা মনুষ্যের জন্য ভীতির কারণ হয়ে দাড়িয়েছে।
উদ্ভুত সমস্যা সমাধানকল্পে সাপুড়ে সমাজের জনৈক সাপুড়ে সর্দার একটি বায়বীয় পদ্ধতি আবিষ্কার করলেন। সাপেদের ফণা দমনে এর শতভাগ কার্যকারীতা তুলে ধরে নিজ ক্ষমতাবলে এই পদ্ধতিকে আইনে রুপদান করলেন।
দিন পাঁচেক পর কাগজে খবর ছাপল
- “বায়বিয় আইনের আবিষ্কারক ও প্রবর্তক সাপুড়ে সর্দারের উপর ফণাক্রমন”
-“সারাদেশে ফণা ব্যবহার করে ১১ খুন”
-“বায়বিয় পদ্ধতি প্রয়োগ সত্ত্বেও বেড়ে চলেছে ফণাকাণ্ড”
হরহামেশা হত্যাকাণ্ড এবং অরাজকতা বাড়তে থাকায় আশেপাশের শক্তিশালী দেশগুলোর সাপুড়েরা তাদের তাবিজ কবজ নিয়ে সাপ ধরবার অযুহাতে এদেশে প্রবেশ করার পায়তারা করল। সাপের গর্তে অন্য কিছু ফলাবার চেষ্টা আর কি ।
ফণাকাণ্ড আরো জটিলরুপ ধারন করল। দেশের সাপুড়ে রাজ বহিঃদেশীয় সাপুড়েদের চক্রান্ত নস্যাৎ করার জন্য নতুন এক বুদ্ধি বের করলেন। পরদিন সাপুড়েরাজের নির্দেশে সকল সরকারী এবং বেসরকারী টিভিতে প্রচার করা হল যে এক রুদ্ধশ্বাস খোঁড়াখুড়ির মধ্য দিয়ে ফণাকাণ্ডের মূলহোতাদের ধরে আনলেন দেশের বিখ্যাত সাপুড়েরা। অবশেষে অবসান হল ফণাকাণ্ডের। এই ঘটনায় একটি আন্তর্জাতিক সাপুড়ে মহলের মনঃক্ষুন্ন হল। অনেকে আবার সাপুড়েরাজের কৃত্বিত্বে তাকে বাহবা দিলেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সাপুড়েদের কদর বৃদ্ধি পেল।
তবে এক কান দুই কান করে অনেকের মুখেই একটা কথা ঘুরতে লাগল। টিভিতে সাপের গর্ত বলে যা দেখানো হয়েছিল আদতে তা ছিল কিছু হত দরিদ্র, দুর্বল ও অতি সাধারণ মানের কেঁচোর গর্ত।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×