বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ক্লাস চলছে। যিনি ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে তিনিও স্বনামধন্য। যেহেতু তিনি স্বনামধন্য তাই তিনি দেশে বিদেশে ঘুরে বেড়ান। সময়ে অসময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ্যাপ মেরে থাকেন । এতসব ব্যস্ততার কারণে শিক্ষক মহদয় ক্লাসে আসবার সময় প্রস্তুতি নিয়ে আসতে পারেন না। তাই জাতির কল্যাণে তাকে প্রস্তুতি ছাড়াই লেকচার দান করতে হয়।
আজকে তার লেকচারের বিষয় : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যাবলি ও ক্ষমতা। ক্লাসে ঢুকেই তিনি শুরু করলেন এভাবে “তোমরা জেনে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে তাকে অনেক স্মার্ট হ্যান্ডসাম হতে হয়। আর তোমরা!
শার্টের সাথে প্যান্ট প্যান্টের সাথে আন্ডরওয়্যার ইত্যাদি ম্যচিং করে পরতে হবে। সুন্দর করে কথা বলতে হবে। ডান পাশে সিথি করতে হবে বিশ্বমানের হবে ইত্যাদি নানা উপদেশ দিলেন। এবং আজকের মত উপদেশে ভরপুর একটি ক্লাস শেষ হল।
ক্লাস শেষে শিক্ষক মহদয় সবকিছু গুছিয়ে চলে যাবেন এমন সময় এক আনাড়ি ছাত্র হঠ্যাৎ বলে উঠল স্যার আপনার গেট খোলা। দারোয়ান বসে বসে ঝিমাচ্ছে।
শিক্ষক মহদয় তার ছাত্রের কথায় খুবই হতাশ হলেন। তার ছাত্ররা বড্ড আনস্মার্ট।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



