আমার জন্মদিন আসছে ২ তারিখে। একসময় এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কি করবো, কি গিফট পাবো, কে কে উইশ করবে এইসব। কিন্তু এখন আর এইসব ছেলেমানুশি নাই। জীবন অনেক বদলে গেছে এখন। মা মারা গেলেন গত বছর, দেশ ছেড়ে বন্ধু, আত্মীয় ছেড়ে এইখানে থাকি। গতবছর সাধারন ভাবেই কেতেছে এইদিনটা । এইবছর জানিনা কেমন কাটে ? মা থাকতে ঘুম ভাঙত মায়ের ডাকে। জন্মদিনের শুভেচ্ছাটা প্রথম মায়ের মুখেই শুনতাম। সারাটা দিন কত মজা করতাম আগে। মায়ের হাতের রান্না, বন্ধুরা আসত বাসায় । ভাইদের আদরের বোন কত্তমজার সেইদিন গুলো ছিল আগে। আর এখন কেউ মাথায় হাত দিয়ে ঘুম ভাঙ্গায় না , মাএর হাতের রান্না খেতে পারিনা। এইদিনেও কত কাজ করতে হয়। নিজের হাতেই সব কিছু করি। এখানেতো কাজের মানুষ নাই। আবারতো আছে অফিস। শত বেস্ততা। জন্মদিনে কেউ কেউ মেইল করে তখন কিযে ভাল লাগে ! খুব মনে পড়ে ছোট্ট বেলার সি জন্মদিন গুলোর কথা। মায়ের হাতের বানানো নতুন জামা পড়তাম । মা বাবাকে সালাম করতাম।মাকে এইসকল দিনগুলোতে খুব বেশি মনে পরে। মাকে খুব দেখতে ইচ্ছা করে। মায়ের সেই হাসিমাখা মুখটা কতদিন দেখিনা ! আর জীবনেও কি মাকে দেখতে পাবো না ? আল্লাহ কেন এত নিষ্ঠুর হয় ! কেন সন্তানের বুক থেকে মা বাবাকে কেড়ে নেয়? আমার জন্মদিনের সবচেয়ে বড় পাওয়া হতো যদি আমার আম্মুকে ফিরে পেতাম। আম্মু তুমি একটি বারের জন্য আসো । আমি তোমার সব কথা শুনবো ।আসনা আম্মু, একবার আস ।
আলোচিত ব্লগ
কালো পাথর

এক সুন্দর সকালে হিমু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
হঠাত সে ফুটপাতে এক টুকরো পাথরের সাথে উষ্ঠা খায়। উষ্ঠা খেয়ে হিমু মাটিতে পরে যায়। পাথরের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করছিলো। পাথর... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস পড়লাম। দুজনই বিএনপি সমর্থক।
প্রথমজন লিখেছেন, গতকালকের গরম খবর ছিল আওয়ামী লীগরে ঝুলায় মারছে বিএনপি বা জামায়াত শিবির। তারপরে প্রথম আলো নিউজ করলো পদ্মার পাড়ে কৃষকের... ...বাকিটুকু পড়ুন
পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত.....
পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত....
অনেকেই “ব্যারেজ” এবং “ব্রিজ”কে একই ধরনের স্থাপনা মনে করেন। বাস্তবে দুটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে নির্মিত হয়। তাই প্রথমেই ব্রীজ এবং ব্যারেজের পার্থক্য-
★ব্রিজ (Bridge) কী?
ব্রিজ বা... ...বাকিটুকু পড়ুন
সীমানার ওপারে মৃত্যু: একটি আরিয়ান ইনভেস্টিগেশন
শহরের এক কোণে কাঁচঘেরা ক্যাফে 'ব্ল্যাক মেমোরিজ'। বাইরে বৃষ্টির ঝিরঝিরে শব্দ, ভেতরে হালকা জ্যাজ মিউজিক। পিবিআই-এর তুখোড় ইনভেস্টিগেটর আরিয়ান টেবিলের এক কোণে বসে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছিলেন। তাঁর... ...বাকিটুকু পড়ুন
শুকিয়ে যাওয়া গাছে মালি বদলালেই ফুল ফোটে না

২০২৩ সালের আগস্ট মাস। আওয়ামী লীগ সরকার সবে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, "আওয়ামী লীগ সরকার জনগণের পকেট থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।