গত কয়েক রাত ধরে আমার বিছানায় আমি একা নই। আমার শয্যা সঙ্গী বাদামের পাতলা খোসা রঙের, আঁশটে গন্ধী একটা ছয় পা ওয়ালা তেলাপোকা।
রোজ রাতে আমি যখন বিছানায় যাই, মশারীর অথবা চাদরের কোন এক কোনা থেকে সে গুটিগুটি পায়ে বেরিয়ে আসে। এই মানুষটার তন্দ্রা আসতে সময় নেয়, সেটা সে এতো দিনে বুঝে ফেলেছে। আমার চোখ বুজে আসার অপেক্ষায় থাকে সে। আমি ঘুমিয়ে পড়েছি নিশ্চিত হতেই সে তার গোপন আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ে।
কতক্ষণ কাঁটাওয়ালা পা নিয়ে মহানন্দে মশারীর ভেতরে দৌড়ে বেড়ায়। অবশেষে ছাড়া পেয়ে সে ভীষণ আনন্দিত। কয়েক মিনিটের ফুড়ুতফুড়ুত শেষে তার সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু হয় ঘুমে অচেতন বিশালদেহী মানুষটা।
পা বেয়ে বেয়ে সে শরীরে উঠে আসে। চামড়া শুঁকে দেখে। ঠিক কোন জায়গায় কাঁটাবসানো পা নিয়ে পিলপিল করে হাঁটলে আমার সবচেয়ে বেশি গা ঘিনঘিন করবে, অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখে নেয়। এর পর ঝপ করে সেই জায়গার চামড়ায় - কাটাওয়ালা পা দিয়ে সে কামড়ায়।
আমার তন্দ্রা ছুটে যায়, লাফ দিয়ে উঠে বসি।
ততোক্ষণে আমার সঙ্গীটি আদর্শ শয্যা সঙ্গীর মতো আমার জামার ভেতরে ঢুকে যাবার চেষ্টা করছে।
শালা পরিমল কোথাকার !!
প্রথম রাতে চিৎকার দিয়ে মাথার পাশে রাখা রুলার নিয়ে তাড়া করেছিলাম। পরের দু রাত সে মশারীর ভেতরে উড়ে উড়ে আমাকেই উড়ন্ত হামলা করেছে। পরের রাতে কোমর বেয়ে বুকের উপর উঠেছিলো, অলস ভাবে হাত দিয়ে ঠেলে সরিয়ে পাশ ফিরে ঘুমিয়ে গেছি।
আজকে আমি ক্লান্ত, তার ফরফর শব্দ শুনেছি, আজকে যুদ্ধ করার শক্তি নেই।
আমার পায়ের উপর দিয়ে দুবার হেঁটে গেছে সে। আমার দৃষ্টি আকর্ষণে পুরোপুরি ব্যর্থ।
মন্তব্য একঃ এক ট্রিক বার বার দেখালে ট্রিকের চমক থাকে না।
মন্তব্য দুইঃ মানুষ হিসেবে তুই কতটা কাইশটা এইটা ব্লগে দেখানোর কিছু নাই ! (কতিপয় শুভাকাঙ্ক্ষীর ভাষ্য)
মন্তব্য তিনঃ এখন বর্ষাকাল, আরো গাছ লাগান।
মন্তব্য চারঃ আমের সিজন প্রায় শেষ।
মন্তব্য পাঁচঃ তেলাপোকা - মিসআন্ডারস্টুড নাকি ভিশাস ক্রিয়েচারস অফ দ্যা নেইচার??
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



