এতো সহজেই মুছবে না কিছু,
বছর কাটুক, সহস্র যুগ যাক,
যে প্রদীপ তুমি জ্বালিয়ে গিয়েছো
সলতে হয়েছি, বুকে আছে পোড়া দাগ।
চাঁদ একটাই দুইজনে দেখি -
ভাগাভাগি করে রেখেছি আকাশটাও
নিঃশ্বাস হয়ে ছুঁয়েছি তোমাকে
বাতাসের বাঁকে, পারো যদি সরে যাও।
পাঁজরের জলে বিদ্যুৎ ঠোঁট
স্পর্শ করেছি, ভুলবে তুমি কি দিয়ে ??
শুন্য দু'হাত, ভেতরে প্রেমিক
আয়না হয়েছি তোমাকে দু'চোখে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



