শোন মেয়ে, কি আশায় দেবী হতে চাও?
জানো না অতলে হয় দেবীর পতন?
যে হাত পূজার মালা লুটায় সকালে -
আঁধারে আলগা করে দেবীর বসন !
অতো মিঠে কীর্তনে ভুলিও না মেয়ে,
স্বার্থ করেছে তাকে তোমার পূজারী,
যেই দিন বর দিতে তুমি অপারগ,
রটাবে সবার আগে - স্খলিত এ নারী !
মেয়ে শোন, সে পড়েছে খলের মুখোশ,
তোমারে অযথা করে স্বর্গের দেবী;
তার পথে পাশে থাকো, হাত ধরো তার -
যার কাছে তুমি হবে মাটির মানবী ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


