প্রেম পাতা আর পাখির পদ্যঃ (নীল পদ্য ষোল)
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বর দেখলেন,
শ্যাওলা ধরা মরচে রঙের
শুকনো খটখটে গাছটায়
উঁকি দিচ্ছে দু'টো নতুন পাতা।
ঈশ্বর তাই মেঘ পাঠালেন।
একুশটা দুপুর
মেঘ জলে ভেজালো গাছটাকে।
ঈশ্বর দেখলেন,
প্রায় স্বচ্ছ নবজাতক পাতা দু'টো
সঙ্গে করে নিয়ে এসেছে
সবুজ পাতার সেনাবাহিনী একঝাঁক।
ঈশ্বর তাই পতঙ্গ পাঠালেন।
পাতায় গায়ে
হেঁটে হেঁটে শিহরণ দিলো তারা।
ঈশ্বর দেখলেন,
নতুন এক তোড়া ডাল মেলে দিয়ে
আড়মোড়া ভেঙে
নড়ে উঠলো গাছ টা।
ঈশ্বর তাই বাতাস পাঠালেন।
দমকা ছুটলো সে,
গাছটা তার সাথে খেললো গোল্লা ছুট।
ঈশ্বর দেখলেন,
এ ডাল থেকে ও ডালে খামখেয়ালী
লাফিয়ে বেড়াচ্ছে একটা
ছোট্ট বাহারী পাখি।
ঈশ্বর তাই প্রেম পাঠালেন।
পাখি বাণ বিদ্ধ হলো,
গাছের সাথে শুরু হলো তার
সবুজ সংসার।
উৎসর্গঃ খটখটে নিরস গাছের কাছে পাখি-প্রেম হয়ে আসা কাউকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন
তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন