somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজে যখন নিজের বিউটিশিয়ান (পার্ট ১)

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কিন কেয়ারের ব্যাপারে মানুষ হিসাবে আমরা সবাই বেশ সচেতন। বর্তমান সময়ে মেয়েদের পাশাপাশি ছেলেরাও বেশ সচেতন , সেটা তারা স্বীকার করুক বা না করুক। স্কিন বা চুলের যত্নে সচেতনতা থাকলেও একটা জায়গায় আমরা বেশ ভাল ভাবেই আটকে যাই, সেটা হলো পার্লার খরচ। প্রতিমাসে একটা ভাল পরিমাণ টাকা পার্লারের জন্য বরাদ্দ রাখা অনেকসময় চাইলেও স্বম্ভব হয় না। সেটার বিকল্প হিসাবে আমি শুরু করেছিলাম অনলাইনে পড়াশোনা ও ইউটিউব থেকে দেখে শেখা। সেরকম কিছু লেসন থেকে একেবারে ঘরে থাকা এভেইলেবল জিনিস দিয়েই কিভাবে স্কিনের বা চুলের যত্ন নেওয়া যায়, সেটার উপরে সিরিজ পোস্টের এটা প্রথম পর্ব।
আলোচ্য প্রতিটা টোটকাই আমার নিজের উপর পরীক্ষিত ও যেগুলাতে ভাল রেজাল্ট পেয়েছি সেগুলাই শেয়ার করবো।
আজ আলোচ্য বিষয়- চুল।
এই গরমে মাথা ঘামা ও চুল পরার সমস্যায় মোটামুটি কম বেশি আমরা সবাই ভুগছি। ঈদ ও সামনে, তার জন্য আজ একটা হেয়ার প্রোটিন প্যাক সম্পর্কে আমি জানাচ্ছি। ছেলে ও মেয়ে সকলেই চুল পরা বা রাফ চুলের সমস্যার সমাধান হিসাবে প্যাক টা ব্যাবহার করতে পারবেন।
প্রোটিন হেয়ার প্যাক - (মাঝারী সাইজ চুলের জন্য)
প্রয়োজনীয় উপাদান –
১- নারকেল তেল- ২ টেবিল চামচ
২- ক্যাস্টর ওয়েল – ২ টেবিল চামচ
৩- ডিম – একটা ( শুধুমাত্র কুসুম)
৪- কলা – মাঝারী সাইজ ১টা
৫- মধু- ১ অথবা দেড় টেবিল চামচ
৬- কাচা দুধ – ২ টেবিল চামচ

প্রতিটা উপাদান খুব ভালভাবে মিক্স করতে হবে। তারপর চুল ভালভাবে আচড়ে নিয়ে প্রথমে চুলের গোড়ায় তারপর চুলের গায়ে ভালভাবে লাগায়ে হালকা হাতে ম্যাসাজ করে ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত রাখতে হবে। এরপর শ্যাম্পু করে, কন্ডিশনার লাগায়ে ধুয়ে ফেলতে হবে।
যাদের খুব বেশি চুল পরে তারা সপ্তাহে ২ বার, আর হালকা চুল পরার সমস্যা যাদের আছে তারা সপ্তাহে একবার করে প্যাক টি ব্যাবহার করলে ভাল রেজাল্ট পাবে আশা করছি।
ধন্যবাদ।

ফ্রি টিপস - শ্যাম্পু করার সাথে রেগুলার চুলে রেগুলার কন্ডিশনার লাগানো টাও জরুরী।
- যেকোন হেয়ার প্যাক ই ৪৫ মিনিট থেকে এক ঘন্টার বেশি রাখা উচিত নয়।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×