somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে সমাজতন্ত্র বনসাই হয়ে আছে কেন?

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমাজতন্ত্র ধর্মে অনাগ্রহী সেজন্য ধার্মিক সমাজতন্ত্রে অনাগ্রহী। বাংলাদেশে ধর্মহীন লোক সংখ্যা নগন্য। তাদের সবাই সমাজতন্ত্রী নয়। যারা সমাজতন্ত্রী তারাও আবার বহু দলে বিভক্ত।সংগত কারণে বাংলাদেশে সমাজতন্ত্র বনসাই হয়ে আছে।

কার্লমাক্স পড়লাম, ফ্রেডারিক এঞ্জেল পড়লাম, ম্যাক্সিম গোর্কির ‘মা’ পড়লাম। ধর্মের প্রতি তাদের আগ্রহ পেলাম না। বাংলাদেশে যারা রাজনীতিতে সাইন করলেন তাদের সবাই ধর্মের প্রতি আগ্রহ দেখিয়েছেন। বুঝাগেল এখানে রাজনীতিতে সাইন করতে হলে ধর্মের প্রতি আগ্রহ দেখাতে হয়। তবে এখানে অতি ধার্মিকদের অবস্থাও সমাজতন্ত্রীদের মতই। তারাও বহু দলে বিভক্ত এবং তাদের দলও বনসাই হয়ে আছে। তারমানে এখানকার জনগণ ধর্মহীনতা এবং ধর্মের বাড়াবাড়ি দু’টোই অপছন্দ করে।

বাংলাদেশে সমাজতন্ত্র উন্নতি করতে হলে অধীক সংখ্যক মানুষকে ধর্মহীন বানাতে হবে। এখানে ধর্মভিত্তিক দল উন্নতি করতে হলে অধীক সংখ্যক মানুষকে খাস ধার্মিক বানাতে হবে। নতুবা এখানে সাধারণ ধার্মিকদের দল রাজত্ব করতে থাকবে এবং সমাজতন্ত্রী ও ধর্মভিত্তিক দল বনসাই হয়ে থাকবে। রাজনীতিতে এরা বড় গরীব। এদের জন্য কষ্ট হয়। এরা রাজনীতি করতে করতে জীবন পাত করেও বনসাই দল হয়ে পড়ে থাকে।

সমাজতন্ত্রী ও ধর্মভিত্তিক দলের শেষ পরিণতি লেজুড় বৃত্তি। প্রত্যাশা ক্ষমতার প্রাণীটি গোসল করতে গিয়ে লেজেও যদি দু’ফোটা জল পড়ে। অবশেষে প্রধানমন্ত্রী না হোক অন্তত তাদের অনেকে মন্ত্রী হয়েছে। বিপক্ষ দলের ক্ষমতা আরোহণে তাদের অনেকে ফাঁসিতেও ঝুলেছে এবং জেল খেটেছে বা খাটছে। এসব তাদের সাফল্য ও ত্যাগ। একজন বলল, ওমুকের মাথায় লোহার পেরেক ঢুকিয়ে তাকে শহীদ করা হয়েছে তথাপি সে জয় বাংলা বলে নাই। একজনকে জিজ্ঞাস করলাম তোমার পীরকে? সে বলল, আ স ম আব্দুর রব। পীরের প্রতি আমি তার যে ভক্তি দেখেছি তা’ ছিল উপভোগ করার মত।

ব্লগে চাঁদগাজী নামে আমার একজন পীর আছে। ব্লগ কর্তৃপক্ষ তাঁকে সুলেমানি ব্যান করে রেখেছে। তার জন্য আফসুস। একজন সমাজতন্ত্রী হওয়ার পরেও ব্লগ কর্তৃপক্ষের তাঁর প্রতি কোন সমবেদনা নেই। তারা দুধ দেয় গরুর লাথিও ভালো- এ প্রবাদটি মনে রাখে নাই, তারা মনে রেখেছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো- এ প্রবাদটি। এরা সবাই কোচিং সেন্টারের ছাত্র ছিল বলে মনে হয়। প্রশ্ন ফাঁস জেনারেশন- এটা আর বল্লাম না। তারা লিলিপুটিয়ান এটাও বল্লাম না। কারণ বস ইজ অলোয়েজ রাইট। বস বলেছে সকালে সূর্য উঠে। মেনে নিলাম সূর্য সকালেই উঠে। আকাশে মেঘ থাকলে যে অনেক সময় সকালে সূর্য উঠে না সে কথা আর বল্লাম না।

পীর কার্লমাক্স ও পীর ফ্রেডারিক এঞ্জেলের জয় হোক। তবে সেটা বাংলাদেশে নয়। রবীন্দ্র নাথের সাথে সুর মিলিয়ে বলি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন খানে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×