somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অনুমান (যারা প্রমাণ ছাড়া কোন কথা গ্রহণ করেন না তারা পোষ্টটি থেকে দূরে থাকুন)

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আল্লাহ বলেছেন, তিনি জীন ও মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটা ইহকালের জন্য? না পরাকালের জন্য? না চিরকালের জন্য? –সেটা আল্লাহ বলেননি।জান্নাতিরা ইহকালে ইবাদত করছে, সুতরাং তাদেরকে পরকালের চিরকালে ইবাদত করতে হবে না। আর যারা ইহকালে ইবাদত করছে না, তারা পরকালের চিরকালে ইবাদত করবে কি? তারা যদি নিজে থেকেই ইবাদত করা শুরু করে তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলেছেন, মানুষের জন্য তার উপার্জন ছাড়া কিছু নেই। তো তখন জাহান্নামীরা ইবাদত করলে তাদের কিছু উপার্জন হবে কি? আল্লাহ তো আবার ন্যায় বিচারী। তালে কেউ কাজ করলে এর দাম পাবে না কেন? আমার অনুমান তখন তারা তাদের ইবাদতের দাম পাবে এবং তারা যতটুকু ইবাদত করবে ততটুকু দাম পাবে। তবে এর দ্বারা তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না।

আর মুমিন যারা জাহান্নামে যাবে তাদের নেকের পাল্লা ভারী হতে যে পরিমাণ নেক আমল প্রয়োজন সে পরিমাণ ইবাদত করে সে পরিমাণ নেক আমল করলে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নামী মুমিনেরা তখন নেক আমলের গুরুত্ব হাড়ে হাড়ে টের পাবে। আর যারা মুমিন নয় তারা বুঝবে ঈমানের গুরুত্ব। শুধুমাত্র ঈমান না থাকায় তাদেরকে চিরকাল জাহান্নামে থাকতে হবে।

জাহান্নামের সাতটা শ্রেণী আছে। সবচেয়ে নিম্নশ্রেণীতে থাকবে মোনাফেক। এরপর পাপের মাত্রা অনুযায়ী উঁচু শ্রেণী বরাদ্ধ হবে।

আল্লাহ ন্যায় বিচারী হেতু ভাগ্যের কারণ আছে। আল্লাহ পরের খবর আগে থেকে জানেন বিধায় পরের কারণে আগে থেকে ভাগ্য বরাদ্ধ ভালো-মন্দ হতে পারে। রাসূল (সাঃ) বলেছেন, ভাগ্যের পরিবর্তন নেই। তিনিই আবার বলেছেন, দোয়া ভাগ্য বদলাতে পারে। দু’টি হাদিস সমম্বয় করলে অর্থ দাঁড়ায় সাধারণত ভাগ্যের পরিবর্তন নেই, তবে কোন কারণ বশত আল্লাহ ভাগ্য পরিবর্তন করলেও করতে পারেন।

ভাগ্যের চিন্তায় কোন কোন লোক ইবাদত ছেড়ে দেয়, তবে তারা রুজি-রোজগার ছেড়ে দেয় না কেন? রিজিকও তো ভাগ্যে লেখা আছে। তাহলে আর রুজি-রোজগার করতে হবে কেন? সুতরাং ভাগ্যের দোহাই দিয়ে যেমন রুজি-রোজগার ছাড়ি না, তেমনি ভাগ্যের অযুহাত দেখিয়ে ইবাদতও ছাড়বনা। আমার কাজ ইবাদত আমি ইবাদত করব। ভাগ্যের কাজ আল্লাহর তিনি তাঁর কাজ করবেন। তবে তাঁর প্রতি আমার এটুকৃ ভরসা আছে যে তিনি বিনা দোষে আমাকে শাস্তি দিবে না। এতটা মন্দ তিনি অন্তত নন।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×