somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদুরীর কন্ঠ বাংলা গানকে সমৃদ্ধ করতে পারে

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার ফেসবুকে হঠাৎ আদুরীর গান দেখলাম। কয়েকটা গান শুনতে শুনতে শেষ পর্যন্ত চলে গেলাম। তাতে মনে হলো আদুরী ভালো গায়। মেয়েটিকে শালীনও মনে হলো।

গরীবের মেয়ে। সমাজ বিজ্ঞানে অনার্সে পড়ে। হোস্টেলে থাকে। দীপ্ত টিভির ক্যামেরা চলে গেলো তার নিকট। তারা বাবা-মা, তার নিজের, প্রতিবেশী, সহপাঠী, আগের ম্যাচের বাড়ীওলীর কথা শুনালো দীপ্ত টিভির সাংবাদিক। সবাই চায় সে কন্ঠ শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হোক। আমারো মনে হলো তার সে যোগ্যতা আছে।

গরীব বলে যন্ত্রপাতি নেই। খালি গলায় গায় মেয়েটি। তবে কেউ যন্ত্র নিয়ে আসলে সেও তাদের সাথে গান গাইতে বসে যায়। আমার মনে হয় মেয়েটি যন্ত্রের ভান্ডারে বসে গান গাইলে আরো সুন্দর গান গাইতে পারতো।

আমাদের পুরনো শিল্পীদের বয়স হয়েছে। এর মধ্যে অনেকে চলেও গেছে। নতুনদের দ্বারা তাদের খালীস্থান পূরণ হওয়া দরকার।

কথায় বলে কাজ নেই তো খই ভাজ। যাদের কাজ নেই তারা অকাজে লিপ্ত না হয়ে আদরীর গান শুনলে মন্দ হবে না। তবে যারা ইবাদত বন্দেী করেন তাঁদেরকে অবশ্য আমি ইবাদত বন্দেগী বাদ দিয়ে আদুরীর গান শুনতে বলব না। যারা সাধারণত গান শুনেন তাদেরকে আমি আদুরীর গান শুনতে বলব। আর যাদের পুজা নিয়ে সমস্যা তারা আদুরীর পুজার বা দেব-দেবীর গান এড়িয়ে যাবেন। যেমন আমি দেবতা-দেবীর গান এড়িয়ে চলি। কারণ আমার আসলে হামদ-নাত ভালো লাগে। আর সাধারণ গান কালেভদ্রে শুনি। সেহিসাবে হয়ত আদুরীর কয়টা গান শুনে ফেলেছি।

অনেক হিন্দু ছেলে-মেয়ে আমার ছাত্র-ছাত্রী। একবার ছাত্ররা আমাকে কান্দে করে পুজা মন্ডপে নিয়ে গিয়েছিল। আমি পরে আসতাগফিরুল্লাহ বলে ফিরে এসেছি। পরে তাদেরকে বলেছি, পুজায় আসলে আমার কোন আগ্রহ নেই।তাদের অনুরোধে দূর্গাদেবীকে নিয়ে একটা সনেটও লিখেছি। তবে গা-বাঁচিয়ে লিখেছি সেটি। কারণ আমি মুসলিম। আমি হিন্দুর সাথে হিন্দু, ইহুদীর সাথে ইহুদী, খ্রিস্টানের সাথে খ্রিস্টান ও ধর্মহীন হতে পারব না। একটা হতেই অনেক কস্ট। এরমধ্যে এতগুলো কখন হয়?

অমুসলীম নিকটজনকে বলেছি তোমরা ভালো থাক সেটা আমি চাই। তবে আমাকে তোমাদের সালাম-নমস্কার বলার দরকার নাই। তবে কুশল বিনিময় করতে পার তাতে সমস্যা নাই।অমুসলিম প্রতিবেশী আছে তাদের সাথে সদাচার করতে হয়। এটা সমাজিক নিয়ম। দেশবাসী অমুসলিমদেরও মঙ্গল কামনা করতে হবে। তার অংশ হিসাবে আদরীর মঙ্গল কামনা করি। মেয়েটি তার কন্ঠ শিল্প গুনে দেশ রত্ন হয়ে উঠুক। তার প্রতি সরকারের সুনজর পড়ুক। সে দেশের সুনাম বয়ে আনুক। শুভকামনা আদরী সরকারের জন্য।


আদুরী সরকার
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×