somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর্বল ঈমানের মুমিন ব্লগ থেকে দূরে থাকে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোরআনের সাথে বিজ্ঞান বা বিজ্ঞানীর মতের অমিল দেখলে আমি চিন্তা করি আমার চিন্তার দৈন্যতা কোথায়? যেমন কোরআন বলছে আল্লাহ আছে, কোন কোন বিজ্ঞানী বলছে নাই। আমি তখন বলি বিজ্ঞানী আল্লাহকে খুঁজে পায় নাই বলে বলছে, আল্লাহ নাই। কোন কোন বিজ্ঞান মনস্ক বলছে আল্লাহ অংকে কাঁচা। আমি বলছি ওটাই বিধান। চব্বিশের সাতাশ অংক ফল হলে প্রাপকদের সবার অংশ কিঞ্চিত কম হবে। সুতরাং এমন অংক ফলে আল্লাহকে অংকে কাঁচা বলা কারো বোধগত ত্রুটি ছাড়া কিছুই নয়। কেউ যদি বিজ্ঞানের দোহাই দিয়ে বলে আদম (আ.) নয় বানর থেকে মানুষ হয়েছে। তাকে আমি বলি সেই মানুষ এখন বিলুপ্ত, আদম (আ.) সন্তান মানুষই এখন দুনিয়া জুড়ে বিস্তারিত।আমার এমন বলার কারণ আমি কখনই বলব না যে, কোরআনে ভুল আছে। কারণ আমার বিশ্বাস কোরআন ১০০% সঠিক। কিন্তু নোয়াখাইল্লা ভাষায় যার ঈমান ডেগা কোরআনের ভুল ধরা হলে সে বিব্রত হয়। কচু পাতার পানির মত তার টলটলায়মান ঈমান তখন পড়ে যেতে চায়। সেজন্য এমন মুমিন ব্লগ থেকে দূরে থাকে। এমন বহু মুমিনকে ব্লগে যুক্ত করতে চেষ্টা করে আমি সফল হতে পারিনি।

কেউ যদি বলে আদমের (আ.) নব্বই ফুট হওয়া অসম্ভব। আমি বলি এ ক্ষেত্রে হাদিস ভুল হলে বুঝতে হবে হাদিসটি নবির (সা.) নয়। কারণ নবির (সা.) নামে অনেক মিথ্যা হাদিস বানানো হয়েছে। কেউ যদি বলে, কোরআন নবির (সা.) লিখিত। আমি তাকে বলি ঠিক আছে তুমি সেরকম অন্য কিতাব আন তাহলে আমি দেখব সে কিতাব মানা যায় কিনা। তারা বলে এক কিতাব অন্য কিতাবের মত হয় না। আমি বলি তা’ লাগবে না সে কিতাব কোরআন থেকে উন্নত হলেই চলবে। তুমি বা কেউ সে কিতাব তেলাওয়াত করে শুনাবে তার তেলাওয়াত কোরআন তেলাওয়াত থেকে উন্নত হলেই আমার চলবে। তারা যদি বলে তোমার বিবেচনাটাই যদি ভুল হয় তখন কি হবে? আমি বলিএ ক্ষেত্রে আমার কিছুই করার নেই, কারণ মানুষ মাত্রই ভুল আছে।

কিছু লোক অযথা তর্ক করে মানুষের কাজের সময় নষ্ট করে। খ্রিস্টানরা মহানবির (সা.) সাথে তর্ক জুড়ে দিলে মহানবি (সা.) বললেন, তর্ক বাদ দাও, চলো মোবাহালা করি। তারমানে আমার পরিবার আমি নিয়ে আসি তোমাদের পরিবার তোমরা নিয়ে আস এরপর পরস্পর অভিশাপের দোয়া করি দেখি কারটা ফলে। একজনের সাথে আমি ঝগড়া থামাতে পারছিলাম না। পরে আমি বললাম, তুমি অপরাধী হলে আল্লাহ তোমার বিচার করলে আমি দশ ফান্ডে একশত টাকা দেব। আল্লাহ তার বিচার করেছে। আমি দশফান্ডে একশত টাকা দিয়ে দিয়েছি।

নাস্তিকের সাথে তর্ক থামাতে ঈমাম শাফেঈ (র.) বললেন, তুমি ঠিক থাকলে আমার আফসুস নাই। কারণ মাটির সাথে মিশেগেলে অযথা ইবাদতের জন্য আমাকে আফসুস করতে হবে না। কিন্তু আমি সঠিক হলে তোমার খবর আছে।

মুমিন-অমুমিন তর্ক একটি চলমান প্রক্রিয়া। অমুমিনরা গেয়ানে টইটুম্বুর থাকে। তারা মুমিনদেরকে ছাগু বলে। যা শুনতে অনেক মুমিনের ভালো লাগে না বলে তারা ব্লগ থেকে দূরে থাকে। আমি গেয়ানী অমুমিনদের কথা গায়ে মাখি না। যার সাথে তর্ক করা বৃথা মনে করি তার সাথে তর্ক এড়িয়ে চলি এবং ব্লগের অন্য বিষয় উপভোগ করি। আর সেজন্যই আমি এখনো ব্লগে আছি। মাঝে মাঝে ভাবি ব্লগে আসার চেয়ে না আসাটাই ভালো। তথাপি নেশা ছাড়তে পারি না বলে ব্লগে আসি এবং ঈমান বাঁচিয়ে চলার চেষ্টা করি। আল্লাহই হেফাজত কারী। কারণ ঈমান খোয়া গেলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এভাবেই অনেক মুমিন ঈমানের ঝুঁকি নিয়ে ব্লগে আসেন। আল্লাহ তাঁদের ঈমানের হেফাজত করুন- আমিন।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:২৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×