somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্মিলিত বিরোধী দল গণস্বাক্ষর কর্মসূচী বাস্তবায়ন করে প্রমাণ করুক সরকার গণবিচ্ছিন্ন

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিরোধী দল যে পদ্ধতির ভোট চায় জনগণ সে পদ্ধতির ভোট চায় এটা প্রমাণের জন্য এর পক্ষে সম্মিলিত বিরোধী দল গণস্বাক্ষর কর্মসূচী বাস্তবায়ন করতে পারে। তাতে গণস্বাক্ষর কর্মসূচীর পক্ষে সংখ্যা গরিষ্ঠ জনগণের স্বাক্ষর পাওয়া গেলে বুঝা যাবে সংখ্যা গরিষ্ঠ ভোটার আর সারকারের সাথে নেই।

নির্বাচন কমিশন ভোট করে একদিনে। বিরোধীদল না হয় মাস ব্যাপি তাদের কর্মসূচী চালিয়ে গেল। সরকার গণবিচ্ছিন্ন হলে জনগণতো বিরোধী দলের হয়ে গেলো। তো জনগণ কর্মসূচীর ফরম নিয়ে জনগণের ঘরে ঘরে যাবে এবং জনগণ তাতে খুশীমনে স্বাক্ষর দিয়ে দিবে। বেশ তো মিটে গেল।

যদি সরকারী দল উক্ত কর্মসূচীতে বাধা দেয় তবে গোপনে কাজ সারতে হবে। সরকারের পক্ষে তো আর সকল ভোটারকে চব্বিশঘন্টা পাহারা দেওয়া সম্ভব নয়। এ কর্মসূচী বাস্তবায়িত হলে জনগণ জানবে জনগণ আসলে কোন দিকে যাবে।

এখন সরকার ও বিরোধী দলের পক্ষে গণসমাবেশ হচ্ছে। উভয় সমাবেশ সরগরম। তাহলে জনগণ কোন দিকে আছে কেমন করে বুঝা গেল? সুতরাং এতে জনমত যাচাই হয় না।

গণস্বাক্ষর হয়ে গেলে গণস্বাক্ষর নিয়ে বিরোধী দল কোর্টে যাবে। কোর্ট তাদের পক্ষে রায় দিয়ে দিলে সরকার সে রায় মত কাজ করতে বাধ্য থাকবে। সরকার তো বলছে তারা কোর্ট মানে। তবে আর বিরোধী দলের সমস্যা কি? আর গণস্বাক্ষর বিরোধী দলের পক্ষে প্রমাণিত হলে বিরোধীদলের পক্ষে জনগণ এমনিতেই ঘর ছেড়ে বেরিয়ে আসবে। আর তখন কোনভাবেই আর সরকারের ক্ষমতায় থাকা সম্ভব হবে না। কারণ বিশাল জনগোষ্ঠিকে পুলিশ দিয়ে ঘরে তোলা সরকারের পক্ষে সম্ভব হবে না। আর তখন বাধ্য হয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে।

বাস্তব ঘটনা হলো সরকার নয়, বরং বিরোধীদল গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের বিপক্ষে বিরোধী দল গণবিচ্ছিন্নতার মিথ্যা কথা বলছে। আর মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না বলে বিরোধী দল চেঁচিয়ে গলা ভাঙলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টা তাদের শব্দ দোষণে জনগণ তাদের উপর মহাবিরক্ত।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×