somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিক যেভাবে কোরআন ও হাদিস বুঝে সেভাবে কোরআন হাদিস বুঝলে পৃথিবী মুমিন শূন্য হবে

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূরাঃ ৫৩ নাজম, ৩ নং ও ৪ নং আয়াতের অনুবাদ-
৩। আর সে মনগড়া কথা বলে না।
৪। এটাতো ওহি যা তারপ্রতি ওহি হিসেবেই পাঠানো হয়।

হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ কোরআন হাদিস বুঝে নাস্তিক হয়েছেন। তিনি মসজিদের ইমাম ছিলেন এবং মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। কিন্তু যিনি কোরআন প্রচার করেছেন সেই মোহাম্মদ (সা.) নাস্তিক হননি। মোহাম্মদ (সা.) থেকে যাঁরা কোরআন ও হাদিস বুঝেছেন সেই সাহাবায়ে কেরাম (রা.) নাস্তিক হননি। তাঁদের থেকে যাঁরা কোরআন ও হাদিস বুঝেছেন সেই তাবেঈনে কেরাম (র.) নাস্তিক হননি। তাঁদের থেকে যাঁরা কোরআন হাদিস বুঝেছেন সেই তাবে তাবেঈনে কেরাম (র.) নাস্তিক হননি। কোরআন পাঠ করে যদি কেউ নাস্তিকই হবে আল্লাহর সেই কোরআন নাযিলের কি দরকার ছিল? সে যাই হোক কোরআন হাদিস বুঝে হোক, অথবা অন্য যেকোনভাবে হোক পৃথিবী মুমিন শূন্য হলে কেয়ামত হবে সেটাও কোরআন ও হাদিসেই বলা আছে। সুতরাং কেয়ামত হওয়ার জন্য নাস্তিকদের মত করে কোরআন ও হাদিস বুঝার দরকার আছে।

হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ আগে লোকদেরকে মুমিন বানানোর চেষ্টা করেছেন। এখন তিনি লোকদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করছেন। আমার ভাতিজা রানুও লোকদেরকে ধর্মহীন বানানোর চেষ্টা করছে। তারমানে রানু মোমিন কমানোর কাজে অক্লান্ত পরিশ্রম করছে। শ্রদ্ধেয় কামাল স্যারও মোমিন কমানোর বিষয়ে যথেষ্ট আগ্রহী। ভাতিজা অগ্নিবেশও চায় মুমিন মুক্ত শান্তিময় পৃথিবী। তাদের ধারণা পৃথিবীর অশান্তির অন্যতম প্রধান কারণ হলো মুমিন। তথাপি মোমিন না কমে বাড়ছে। আর এক সময় পৃথিবীর সবাই মোনিন হবে সেটাও কোরআন ও হাদিসে লেখা আছে। তারপর ক্রমে পৃথিবী মোমিন শূন্য হয়ে কেয়ামত হবে।

আল্লাহর সকল গুণাবলির প্রতি আমার ১০০% ঈমান আছে। কোরআনের প্রতি আমার ১০০% ঈমান আছে।আমি শুধু কোরআনের সাথে গরমিল হাদিসকে বানোয়াট মনে করি। সার কথা হলো মোমিনের মত কোরআন ও হাদিস বুঝলে লোকেরা মোমিন হবে। আর নাস্তিক ও ধর্মহীনের মত কোরআন হাদিস বুঝলে লোকেরা আর মোমিন থাকবে না। কে মোমিন, নাস্তিক, ধর্মহীন হবে সেটা তার বিষয়। আমি চাই সবাই নিজ নিজ মত নিয়ে মিলেমিশে জীবন যাপন করুক। কোন দল কোন দলকে বিরক্ত না করুক। তবে কোন লোক কিছুক্ষণ মোমিনের মত কথা বলে, কিছুক্ষণ ধর্মহীনের মত কথা বলে, কিছুক্ষণ নাস্তিকের মত কথা বললে তাকে আমার দারুণ অপছন্দ।

জাফর ইকবাল স্যার যদি মনে করেন তিনি আদমের (আ.) বংশধর নন, তাতে আমার আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? আমার দৃঢ় বিশ্বাস আমি আদমের (আ.) বংশধর। এরপর এ বিষয়ে আমাকে যে যা খুশী বলুক সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। মৃত্যুর পরে আমি শান্তিতে থাকতে চাই। কেউ যদি বলে মৃত্যূর পরে শান্তিতে থাকার বিষয় সে বিশ্বাস করে না, তবে তার বিশ্বাস নিয়ে সে থাকুক। আমার স্পষ্ট কথা হলো তার বিশ্বাস এবং আমার বিশ্বাস এক রকম নয়। তথাপি আমি সুপ্রতিবেশী হয়ে তার সাথে এক সাথে বসবাস করতে চাই।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×