somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুমিনগণকে উপদেশ দিবে মুমিনগণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জাহান্নামে বৈচিত্র আছে বলে রানু জাহান্নামে যেতে চায়। কিন্তু মুমিনগণ জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার টিকেটের অংশ হিসাবে মুমিনগণ নামাজ পড়ে। এখন রানু বলছে জান্নাতে যেতে নামাজ লাগবে না। রানু এটা বলার কারণ মুমিনগণ যেন জাহান্নামে তার সাথী হতে পারে। শৈশবে যে লেজকাটা শিয়ালের গল্প পড়ে ছিলাম রানুর কাজ হুবহু সেই লেজকাটা শিয়ালের মত। তারমানে সে যখন জাহান্নামে যাচ্ছে সেহেতু মুমিনরাও যেন জান্নাতে যেতে না পারে রানু প্রাণপনে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে সোগা এসেছে মুমিনদের ধর্ম পাল্টানোর বুদ্ধি নিয়ে। যাতে করে মুমিনরা সেই অকাজে যুক্ত হয়ে জান্নাতে যেতে না পারে। সোগা মাদ্রাসা বন্ধের কথাও বলেছে। মুমিনের ট্যাক্সের টাকায় সরকার চলে। সেই সরকার মাদ্রাসা চালায়। তাহলে সোগার কথায় মাদ্রাসা বন্ধ করবে কে? আর কওমী মাদ্রাসার অর্থায়ন করে সরাসরি জনগণ। তারা আমার নিকট আসলে আমিও তাদেরকে টাকা দেই। সোগা মাদ্রাসার ছাত্রদেরকে কাজে লাগানোর কথা বলেছে। তার জন্য তাদেরকে কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও কারিগরী বিদ্যা শিখালেই হয়ে গেল। আমার চাচাত ভাই মাদ্রাসায় পড়ে কারিগরী বিদ্যা শিখে বিদেশ গিয়ে আমার ব্যংকের এভিপি বড় ভাইয়ের থেকে অনেক বেশী রোজগার করেছে তাঁর অর্ধৈক সময় খরচ করে। তারা ঢাকায় জমি কিনেছে, আর আমরা ঢাকার জমি বিক্রি করেছি। ধানের কারবার করে এক হুজুর একসাথে তিপ্পান্ন শতাংশ জমি কিনেছে।যার মূল্য এখন দশ কোটি ষাট লক্ষ্য টাকা। আমাদের এলাকার কোন মাদ্রাসা পড়া লোক গরীব নেই। তাদের থেকে অনেক গরীব জেনারেলে পড়া লোকেরা।

আর দেশের উন্নতির জন্য জেনারেল শিক্ষা তো রয়েছে। তাহলে মাদ্রাসা শিক্ষা বন্ধ নিয়ে এত চুলকানি কেন? দেশের জেল খানায় খোঁজ নিলে মাদ্রাসা শিক্ষিতদের চেয়ে জেনারেল শিক্ষিতদেরকে বেশী পরিমাণে পাওয়া যাবে। মাদ্রাসার কতিপয় ব্যক্তির মন্দ হওয়ার জন্য এমন হৈ হৈ করতে হবে কেন? মাদ্রাসার অনেক ছাত্র তো নকল করেও পাশ করে। তাদের স্বভাব মন্দ হলে তার দায় মাদ্রাসা কেন নিবে?

যারা মুমিন নয় তাদের সাজেশনে কেউ দীন পালন করলে তাদের সাথে তাকেও জাহান্নামে যেতে হবে। সেজন্য মুমিনগণ দীন পালনে রানু ও সোগাদের থেকে সাবধান। তবে তারা যদি দুনিয়াবী কাজে উপদেশ দেয় সেটা মানাতে কোন সমস্যা নেই। মোট কথা মুমিনরা দীন পালন করবে মুমিদের উপদেশ অনুযায়ী। আর দুনিয়া পালনে যে কোন লোকের উপদেশ মানা যায়, যদি তা’ মানার মত হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×