somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব নতুনের বহু পুরাতন নতুন কথা বিপদ জনক

০৩ রা মার্চ, ২০২৩ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক স্থানে দেখি লাল ক্রস। তার উপরে লাল মাথার খুলি। নীচে লাল লেখা ‘বিপদ জনক’। বিপদের ভয়ে আমরা সেদিকে যাই না। মোহাম্মদ (সা.) একটা পথের কথা বলেছেন ‘মহাবিপদ জনক’। বিপদের ভয়ে আমরা সেপথে যাই না। জনাব নতুন বলছেন, সে পথে গিয়েই দেখেন, কোন বিপদ নাই। নতুন গং বলছে সেই পথে যে বিপদ আছে তার যুক্তি কি? প্রমান কি? কিন্তু আল্লাহ টুটি চেপে ধরে জাহান্নামে নিক্ষেপ করলে যুক্তি-প্রমাণ কোন কাজে লাগবে?

বহুকাল আগে থেকেই নতুনের মত লোকেরা মোহাম্মদের (সা.) বলা বিপদ জনক পথে চলার উপদেশ দিচ্ছে। কিন্তু ভীত-সন্ত্রস্ত মুমিনগণ তাদের কথা আমলে নিচ্ছে না। নতুন করে জনাব নতুন আমাকেও সেরকম উপদেশ দিলেন। একজন ভীত-সন্ত্রস্ত মুমিন হিসাবে আমি তার কথা আমলে নেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করছি।

নতুনের মত একজন আমাকে বহু বিজ্ঞানের কথা, যুক্তির কথা ও প্রমাণের কথা শুনালেন। আমি বললাম, কোরআনের মত কিতাব নিয়ে আস। সে বলল এক কিতাব অন্য কিতাবের মত হয় না। আমি বললাম, লাগবে না। তুই শুধু বলবি এ কিতাব আল্লাহর পক্ষ থেকে অমুক নবির প্রতি নাযিল হয়েছে, তাতে আল্লাহর প্রত্যাদেশ আছে। তোর দায়িত্ব এখানে শেষ। এরপর দুই কিতাব মিলিয়ে যে কিতাব আমার মানতে ভালো লাগে আমি সেই কিতাব মেনে চলব। কি এবার ঠিক আছে? তুই কি তোর কথা আমাকে দিয়ে জোর করে মানাবি নাকি? এসব লোক চৌদ্দশত বছর ধরে মুমিনদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। তথাপি মুমিন সংখ্যা না কমে বরং বাড়ছে। তাদের একজন রানু বলছে চৌদ্দশত বছর আগের কথা মুমিনগণ কেন মানে? মানুষ যে খানে তের কোটি বছর আগের বীগ ব্যাং মানে সেখানে রানু এসেছে চৌদ্দশত বছর আগের কথা অমান্য করার কথা বলতে।

কোরআন নাযিলের আগে জীব্রঈলকে নিজ ছুরতে দেখে মোহাম্মদ (সা.) ভয় পেলেন। তাঁর জ্বর উঠে গেল। সবই দেখলেন তাঁর স্ত্রী খাদিজা (রা.)। তিনি তাঁকে অবিশ্বাস করলেন না। তারপর তাঁকে বিশ্বাস করলেন বন্ধু আবু বকর (রা.)। তারপর তাঁকে বিশ্বাস করলেন আবু বকরের (রা.) বন্ধু ওসমান (রা.)। তারপর তাঁর কথা বিশ্বাস করলো সমগ্র আরব। আর এখন সারা বিশ্বের সব জাতির লোক তাঁর কথা বিশ্বাস করে। সুতরাং তাঁর কথা অবিশ্বাসের রিস্ক নেওয়া কোন মুমিনের পক্ষে সম্ভব নয়।

তাদের কথা সঠিক হলে মুমিনের সমস্যা কি? তখনতো নিজের বোকামির জন্য মুমিনকে লজ্জিত হতে হবে না। আর মুমিনের ঈমান সঠিক হলে তাদের দশাটা কি হবে? তখন তাদের সকল যুক্তি প্রমাণ জাহান্নামে গিয়ে সমাপ্ত হবে। সুতরাং আমি জনাব নতুনকে বলছি, আপনার রিস্ক নিয়ে আপনি থাকুন। আমি ওসব রিস্কের মধ্যে নেই। আপনার মত নিয়ে আপনি হাসুন, কাসুন, যা মনে লয় করুন। ওসব দিয়ে আমার অটল ঈমান টলাতে পারবেন না –ইনশা আল্লাহ। আমি মুমিন হয়েছি এবং মুমিন হিসাবেই মরতে চাই। রানুর আবেগ, সোগার লজিক, এসব আমার কোন কাজে লাগবে না্। আমার নিকট অমুমিনের সকল কথা পরিত্যাজ্য।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৩ সকাল ৭:৩১
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×