somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শিবির নেতা এবং একজন আমলা বললেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ আরো বাজে অবস্থায় চলে যাবে

২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জনগণ যদি মনে করে বিএনপি ক্ষমতায় গেলে দেশ আরো বাজে অবস্থায় চলে যাবে তাহলে তো তারা আওয়ামী লীগের ক্ষমতা অব্যাহত থাকা কামনা করবে। তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের ভয়টা কিসের? এমতা বস্থায় আওয়ামী বিরোধীরা হয়ত আরো বেশী সাংসদ হবে, তবে তারা সরকার গঠন করতে পারবে না।

ভালো হোক মন্দ হোক অমুক দলকে ভোট দিতে চায় এমন কিছু এলাকা আছে। নিরপেক্ষ ভোট হলে সেই দল সেই এলাকায় ভোটে জয়ী হয়। তবে এমন জয়ী আসন দিয়ে সরকার গঠন করা যায় না। কাজ বা ব্যক্তি দেখে যারা ভোট দেয় এমন লোক যে এলাকায় বেশী সে এলাকায় যোগ্য লোক ও যোগ্য দল ভোট পায়। তো আওয়ামী লীগ তো যোগ্য দল এবং তাদের যোগ্য নেতারও অভাব নেই। তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগের হারার কারণ থাকে কি?

আমরা গরীব দেশ। আমাদের সুন্দর নির্বাচন দেখে বিশ্ববাসী যদি আমাদেরকে আরো বেশী সুযোগ সুবিধা প্রদান করে তাহলে আমরা জাতি হিসাবে লাভবান হব। কিন্তু অংশগ্রহণ মূলক নির্বাচন না হলে তো নির্বাচন সুন্দর থাকবে না।

দলীয় সরকারে অধীনে নির্বাচন হলে কোন বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে ২০১৪ কান্ড ঘটবে। তারমানে বিনা ভোটে নির্বাচিত এমপি দ্বারা সরকার গঠন হবে। তাতে যদি বিশ্ববাসী আমাদেরকে অসহযোগীতা করতে থাকে তাহলে আমাদেরকে অনেক অসুবিধায় পড়তে হবে। অনেকে হয়ত বলবেন ২০১৪ তে এমন গঠিত সরকার থাকার পরেও কোন সমস্যা হয়নি। তখন সমস্যা হয়নি বলে এখনো সমস্যা হবে না, এমন কথা বলা যায় না। অনেকে হয়ত বলবেন, সমস্যা আগে হোক পরে দেখা যাবে কি করা যায়। কিন্তু তাতেও জাতির অনেকগুলো টাকা চলে যাবে। তারচে একসাথে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে বিশ্ববাসীর নিকট জাতির ভাবমুর্তি উজ্জ্বল হবে।

আমি ভোট নিয়ে অনেকের সাথে আলোচনা করেছি। একজন শিবির নেতা বললেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ আরো বাজে অবস্থায় পড়বে। একজন বড় আমলাও শিবির নেতার মতই মন্তব্য করলেন। শিবির নেতা বললেন, আওয়ামী লীগ যা করে করুক। তাদের প্রতি জনরোষ বাড়তে থাকুক। কারণ জনগণও নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন চায়। আর তারা চায় বিরোধী এমপি বাড়ুক, তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক। তো সরকার জনগণের এ ইচ্ছার বিপরীতে থাকলে তো তাদের প্রতি জনরোষ বাড়তেই থাকবে।

সরকার কাজ ভালো করেছে এটা সবাই বলে। তাহলে সরকারের নিরপেক্ষ ভোটের ভয় কেন? জনগণের ইচ্ছাকে বার বার পদদলিত করতে থাকলে তো তারা সরকারের ভালো কাজের মূল্যায় করবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×