somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিএম বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা ভোট চুরি করেছে

০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মাননীয় পিএম আপনি বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা ভোট চুরি করেছে। অনেকে বলে আপনিও নাকি ভোট চুরি করেছেন। আমাদের রাষ্ট্র নায়কদের এ অখ্যাতি আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা চাই রাষ্ট্র নায়কগণ তওবা করে ভোট চুরি বন্ধ করুন। জিয়া ও এরশাদ মরে গেছে তাদের তওবার দরজা বন্ধ। খালেদা ক্ষমতায় নেই সেজন্য তার তওবা করা বা না করা কোন বিষয় নয়। ক্ষমতায় যেহেতু আপনি আছেন সেহেতু নিয়ম অনুযায়ী তওবার কাজটা আপনাকেই করতে হয়। আপনার বিষয়ে আমরা শুনতে চাই- তিনি আগে ভোট চুরি করলেও এখন আর তিনি ভোট চুরি করেন না।

রাষ্ট্র নায়ক চোর হওয়া একটা বড় সমস্যা। জনগণ তখন মনে করে তিনি চোর হলে আমরা কেন চোর হব না? এভাবে সবাই চোর হলে শেষতক চোরের জিনিসও চুরি হয়ে যায়। এভাবে চুরি হতে থাকলে উৎপাদক উৎপাদনে উৎসাহ হারায়। কারণ এতে করে উৎপাদকের লাভ তো থাক দূরের কথা বিনিয়েগও ফিরে আসে না। আর বিনিয়োগ যদি ঋণ হয় তাহলে বিনিয়োগ ফিরে না আসলে ঋণ শোধ হয় কেমন করে? সুতরাং উন্নয়নের জন্য চুরি বন্ধ হওয়া দরকার। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য চুরি বন্ধ হওয়া দরকার। আর চুরি বন্ধের জন্য চুরি বিষয়ক জনসচেতনা সৃষ্টি করা দরকার। আপনি কি কখনো এমন কর্মসূচি পালন করেছেন? কেন করেননি? হয়ত আপনার নিজের মাঝেই সমস্যা আছে।

মাননীয় পিএম চুরি বন্ধের জন্য কাজ করতে গিয়ে আপনাকে আগে জানতে হবে যে আপনি চোর নন। তাহলে চুরি বন্ধের কাজে আপনার উৎসাহ থাকবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা আপানার সরকার করেছে সেটা কি চুরি বন্ধ হওয়া ছাড়াই হবে? যে সব রাষ্ট্র উন্নত তারাও কি আমাদের মত চুরি করে? আপনার পিতার স্বপ্ন ছিলো চুরি বন্ধ হওয়া। আপনি কি তাঁর এ স্বপ্ন বাস্তবায়ন করতে চান না? আপনি তো কথায় কথায় বলেন, তাঁর স্বপ্নের সোনার বাংলা আপনি গড়তে চান। তো চুরি বন্ধ না হলে তো তাঁর স্বপ্নের সোনার বাংলা হবে না।

আপনার দলের সাপোটাররাও বলে ভোট চুরি বন্ধ হওয়া দরকার। কারণ ভোট চুরি চলায় নাকি তাদের নিকট কেউ ভোট চাইতে যায় না। আওয়ামী লীগের ভোটার হওয়ার পরেও আওয়ামী লীগের লোকেরা ভোটের জন্য নাকি তাদের সাথে যোগাযোগ করে না। সেজন্য ভোটার হিসাবে নাকি তাদের কোন দাম নাই। তারা বলে চোরেরাই নাকি সরকারের সব সুবিধা পায়। আপনারা ক্ষমতায় থাকার পরেও নাকি আপনাদের ভোটাররা কোন সুবিধা পায় না। সেজন্য তারাও বলে তারাও নাকি চায় ভোট চুরি বন্ধ হউক। আর তারাও নাকি তাদের ভোট দিতে চায়।

ভোট চুরি বন্ধ না হউক এটা শুধু তারা চায় না যারা এর দ্বারা লাভ বান হয়। আর এমন লোকের সংখ্যা নেহায়েত কম। তারা এর মধ্যে তাদের আখের গুঁছিয়ে নিয়েছে। আর ভোট দিতে না পারা জনগণ চোরদেরকে শুধু অভিশাপ দিচ্ছে। এসব অভিশাপে কি হয় না হয় আমি জানি না। তবে আমি মনে করি উন্নত বাংলাদেশ গড়ায় চুরি নিয়ন্ত্রণ জরুরী।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×