somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবস জাতীয় দিবসের বদলে সরকারী দিবস হয়ে গেছে

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিজয় দিবসের প্রোগামে গিয়ে আমার এটিকে সরকারী দিবস মনে হয়েছে। এটা হয়তো সরকারের দোষ নয়, বরং আমাদের জাতির দোষ। সে এক লম্বা ইতিহাস। যা বলতে আমার ভালো লাগছে না বলে বলছি না।শিক্ষার্থীদেরকে আমার সাথে বিজয় দিবসের প্রোগ্রামে যোগ দিতে বলে ছিলাম। বলে ছিলাম তাতে প্রাকটিক্যাল পরীক্ষায় দশ নম্বর থাকবে। তাতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অসুবিধার কথা বলে প্রোগ্রামে উপস্থিত না থেকেই দশ নম্বর নিতে চেয়েছে। ষাট জনে সময়মত প্রোগ্রাম স্থলে এসেছে একজন। সে হাসি মুখে বলল, সে এ প্রথম বিজয় দিবসের প্রোগ্রামে এসেছে। এদিন আমরা একটি স্বাধীনদেশ পেয়েছি তাতেও কি এদিন আমাদের মনে আনন্দ হবে না? ডিসি মহোদয় ফিলিস্তিনের কথা বললেন। স্বাধীণতা হীনতায় তাদের দূরবস্থার শেষ নেই। দখলদাররা তাদেরকে যখন যেভাবে খুশী হত্যা করছে।ডিসি মোহোদয় হাজিরা সীট করেছেন। শেষকত আমার দশজন শিক্ষার্থী এসেছে। সরকারী হাজিরা সীটে স্বাক্ষর করেই তারা চলে যেতে চেয়েছে। আমি বললাম চলে গেলে নম্বর নাই। তাদের কষ্ট দেখে অবশেষে আমি তাদেরকে ছুটি দিলাম এবং তারা মুক্তির আনন্দে লাফাতে লাফাতে প্রোগ্রাম ছেড়ে চলে গেলো।ষাট জনের দশ জন ছাড়া যারা আসেনি তাদের যারা প্রভাবশালী তাদেরকে আমাকে এমনিতেই নম্বর দিতে হবে। নতুবা আমার চাকুরী থাকবে না। এটা হলো ধরেবেঁধে দেশ প্রেম।

বড় দেশপ্রেমিক যারা তারা দেশের টাকা বিদেশে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে। ন্যূনতম এইচ এস সি পাশ ষাট জন শিক্ষার্থীকে বাংলা পঞ্চাশটি বর্ণ বাসা থেকে লিখে আনতে বলে ছিলাম।তা’ একজন সঠিকভাবে লিখতে পেরেছে। বিজয় দিবসের প্রোগ্রামে সে সময়মত এসেছে। অন্যদের কেউ কেউ কর্তৃপক্ষের নিকট নালিশ করায় কর্তৃপক্ষ আমাকে তিরস্কার করেছে। শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ এখন অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে। সেজন্য শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি উঠে যাচ্ছে। মনে করা হচ্ছে তাতে শিক্ষার মান বাড়বে। দেখা যাক চাপ মুক্ত অবস্থায় আমাদের শিক্ষার্থীরা কতটা শিক্ষিত হয়ে উঠে। তবে আমাদের শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দেয় তাতে পরীক্ষা না নেওয়াই ভালো। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, শিক্ষক থাকবে। যার প্রয়োজন সে শিক্ষা হাসিল করবে, যার প্রয়োজন নেই সে শিক্ষা হাসিল করবে না। কে কত ক্লাশ পড়েছে সেকথার সার্টিফিকেট থাকবে। তারপর উচ্চ শ্রেণীতে ভর্তি হবে লটারীতে। লটারী ভাগ্য ভালো হলে ভালো প্রতিষ্ঠানে পড়বে এবং লটারী ভাগ্য ভালো না হলে ভালো প্রতিষ্ঠানে পড়বে না।

সরকারী চাকুরী যেভাবে হচ্ছে সেভাবেই হবে। আর বেসরকারী চাকুরী দাতা পরীক্ষা করে চাকুরী দিবে।আর দেশ নিয়ে কারো চিন্তার দরকার নেই। যারা ক্ষমতায় থাকবে তারা যেভাবে দেশ চলায় দেশ সেভাবেই চলবে। যাদের দেশে থাকতে মন চাইবে না তারা অন্য দেশে যাবে। সরকার তো তাদেরকে মানা করছে না। দেশের অবস্থা যাই হোক বিজয়ের আনন্দ অম্লান থাকুক। জনগণ স্বাধীনতা এনেছে তাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দায়িত্বের কথা তাদেরকে কোন দিন ভুলে গেলে চলবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৭
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×