
এবার অন্য রাজনৈতিক দল ১৫ আসন পেয়েছে। তারমধ্যে নৌকায় চড়ে আসন পেয়েছে ২ জন। অন্য ১৩ জনের ক্ষেত্রেও আসন সমঝোতার বিষয়টি রয়েছে। এ দু’টি বিষয় উঠে গেলে থাকবে আওয়ামী লীগ ও ডামি। এ অবস্থা চলতে থাকলে দেশ আওয়ামী লীগের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে পড়বে।
চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালুকরেছিলো বৃটিশ। তখন জনগণকে চালাতেন জমিদারগণ। এখন সেই স্থানে থাকবেন আওয়ামী লীগের এমপিগণ। স্থানীয় সরকারের পদগুলো তাঁদের ইচ্ছা অনুযায়ী পূরণ হবে।চিরস্থায়ী ব্যবস্থায় জনগণের দায়িত্ব খাজনা প্রদান। যে জনগণ যতবেশী খাজনা প্রদান করতে পারবেন তাঁরা তত সুনাগরিক।
আওয়ামী লীগের চিরস্থায়ী বন্দোবস্ত কিছুটা উন্নত। এতে ডামির মাধ্যমে এমপি পরিবর্তনের সুযোগ আছে। এমতাবস্থায় জনগণ অপছন্দের এমপি পরিবর্তনের মাধ্যমে খুশী থাকবে। সেই হিসাবে আওয়ামী শাসন বৃটিশ শাসন থেকেও বেশী সময় টিকে থাকার কথা।
গণঅভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগের আপাতত ভয়ের কিছু নাই। গণঅভ্যুত্থান যেন না ঘটে আওয়ামী লীগ আপাতত সেটা ভাবলেই চলবে।চার দিনের দুনিয়া। আজ আছি কাল নেই। সুতরাং ক্ষমতায় কে এল কে গেল এটা তেমন ভাববার বিষয় নয়।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


