somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একটা কিতাব লিখে সেটাকে আল্লাহর কিতাব দাবী করলে লোকে বিশ্বাস করবে কি?

০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূরা: ৩৯ যুমার, ২৩ নং আয়াতের অনুবাদ-
২৩। আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস, যা সুসমঞ্জস্য, পুন: পুন: আবৃত। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরির রোমাঞ্চিত হয়।অত:পর তাদের দেহ-মন বিনম্র হয়ে আল্লাহর যিকরে ঝুকে পড়ে।এটা আল্লাহর হেদায়াত। তিনি এর দ্বারা যাকে ইচ্ছা হেদায়াত প্রদান করেন।আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোন হেদায়াতকারী নাই।

* আল্লাহর কিতাব আমি বহু বার সম্পূর্ণ পাঠ করেছি। এমনকি আমি একটি সূরা আনুমানিক পাঁচ লক্ষ বার পাঠ করেছি। এখন একটা আয়াতের অংশ সোয়ালক্ষ বার পাঠের নিয়তে এক লক্ষবারের বেশী পাঠ করেছি। সামনে আরেকটা আয়াত সোয়ালক্ষ বার পাঠের নিয়ত করেছি। কোটি কোটি লোক আল্লাহর কিতাব মুখস্ত করছে এবং মুখস্ত রাখছে।

আমার এক কবিতা ভক্ত বলল। আমার কবিতা নাকি কোরআনের সূরা থেকে উৎকৃষ্ট হয়। আমি ভাবছি আমি একখানা কবিতার কিতাব লিখে আল্লাহর কিতাব বলে চালিয়ে দিলে কেমন হয়? তখন লোকে কি আমার কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করবে?

সূরাঃ ২ বাকারা, ২৩ নং ও ২৪ নং আয়াতের অনুবাদ-
২৩। আর আমরা আমদের বান্দার প্রতি যা নাযিল করেছি তোমরা যদি তাতে সন্দিহান হও তবে তার অনুরূপ একটি সূরা নিয়ে আস এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে আন, যদি তোমরা সত্যবাদী হও।
২৪। আর যদি তোমরা তা’ করতে না পার এবং তোমরা তা’ কখনও করতে পারবে না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় কর যার ইন্ধন হবে মানুষ ও পাথর- যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে।

* লোকে আল্লাহর নামে কিতাব লিখলেও অন্য লোক সেটাকে আল্লাহর কিতাব বলে মেনে নিবে না। কারণ আল্লাহ কিতাবকে আল্লাহর কিতাব বলে লোককে বিশ্বাস করানোর দায়িত্ব আল্লাহ নিজেই পালন করেছেন। তাঁর যাকে মনে ধরেছে তিনি তাকে তাঁর কিতাবের প্রতি বিশ্বাসী বানিয়েছেন। কিন্তু আমার লেখা কিতাবের বিষয়ে তেমন ঘটনা ঘটবে না। আমি আল্লাহর নামে অতি উৎকৃষ্ট কিতাব রচনা করলেও লোকে সেটাকে আল্লাহর কিতাব বলে মেনে নিবে না। কারণ আমার কিতাব আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করানোর দায়িত্ব আল্লাহ পালন করবেন না। উল্টা বেঘরে আমার প্রাণ যাবে।

আল্লাহর কিতাবের বয়স দেড় হাজার বছর হয়ে গেল। তথাপি অন্য কোন কিতাবকে কেউ আল্লাহর কিতাব বলে দাবী করেনি। কারণ তারা মনে করে তাদের এমন দাবী কেউ মেনে নিবে না। মোহাম্মদ (সা.) আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাব বলাতেই তাঁর দাবী প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রায় দুইশত কোটি মানুষ মোহাম্মদের (সা.) আল্লাহর কিতাব দাবী করা কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করছে। কারণ এমন বিপুল সংখ্যক লোকের বিশ্বাসের পিছনে স্বয়ং আল্লাহ আছেন। তিনি তাদেরকে দিয়ে বিশ্বাস করাচ্ছেন বলেই তারা আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করছে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×