somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কি কারো অবিশ্বাস নষ্ট করি?

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার কাজ হলো বিশ্বাস সুদৃঢ় করা, তাতে অবিশ্বাসী মাইন্ড খেয়ে বসে কেন? বিশ্বাসেই আমি পেয়েছি সরল সঠিক পথ। সেটাই আমি বিশ্বাসীগণকে বলছি। অবিশ্বাসী তাতে ক্ষেপে যায় কেন ঠিক বুঝলাম না।

আজ একটা চাকুরীর নিয়োগ পরীক্ষার পরীক্ষক হলাম। একজনের পক্ষে কাজ করার জন্য আমার উপর চাপ ছিলো। রমজানে এমন অকাজ করতে হয় কিনা সে বিষয়ে সংকিত ছিলাম। আল্লাহর নিকট সাহায্য চাইলাম তিনি যের আমাকে রক্ষা করেন। পরীক্ষা নিতে গিয়ে দেখলাম আমার যার পক্ষে কাজ করার কথা সে ছাড়া আর কেউ সাবলিল নয়। পরীক্ষাতে সে একাই উত্তীর্ণ হলো।আমাকে কোন অকাজ করতে হয়নি বলে মনে বড় শান্তি পেলাম। জীবনের বাঁকে বাঁকে এভাবেই আল্লাহ রক্ষা করে আসছেন। সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা।

আল্লাহ বলেছেন, পাপের কারণে তিনি লোকদেরকে হেদায়াত বঞ্চিত করেন।তখন আর তাদেরকে বিশ্বাসের কথা বুঝানো যায় না। কে একজন যেন বলছিলো, এদেরকে বিশ্বাস বেটে গুলে পানি খাওয়ালেও এরা বিশ্বাস করবে না। মুমিনের বিশ্বাস হলো এর ফলে তারা পরকালে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে এবং যারা মুমিন নয় তারা আল্লাহর আযাবে গ্রেফতার হবে। অবিশ্বাসীর এতে বিশ্বাস নেই। হযরত নূহ (আ.) এক জন নবি। অথচ তাঁর এক ছেলে ও স্ত্রী তাঁর কথায় বিশ্বাস করেনি। এদিকে ফেরাউনের স্ত্রী আছিয়া (আ.) ও পালক পুত্র মুছা (আ.) তার অবিশ্বাসে বিশ্বাস করেনি। মহানবির (সা.) চাচা আবু লাহাব তাঁর কথায় বিশ্বাস করেনি। এভাবেই চলছে বিশ্বাস ও অবিশ্বাসের খেলা।

মাঝে মাঝে কিছু অবিশ্বাসীকে অনেক উৎসাহী দেখা যায়। কিন্তু বিশ্বাসী এমন চিজ যে এদেরকে অবিশ্বাস গুলিয়ে খাওয়ালেও তারা অবিশ্বাসী হয় না। এর কারণ আল্লাহ যাঁকে হেদায়াত প্রদান করেন হাজার চেষ্টা করেও তাকে পথভ্রষ্ট করা যায় না। এখন সঠিক কাজ হলো বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে সংঘাতে না জড়ানো। বিশ্বে এখন একটা মন্দ দৃষ্টান্ত তৈরী হয়েছে। তা’ হলো এক পক্ষ অন্য পক্ষের নিরিহ লোকদেরকে হত্যা করা।

অবিশ্বাসীদের কেউ কেউ কোরআন পোড়ায়। কিন্তু বিশ্বের সব কোরআন পোড়ালেও কোরআন পুড়িয়ে শেষ করা যাবে না। কারণ বিশ্বে কোটি কোটি কোরআনে হাফেজ রয়েছে। চৌদ্দশ বছর, চৌদ্দশ বছর নিয়ে সেকাল থেকে অনেক চিৎকার দেখছি। কিন্তু মানুষের চৌদ্দশ বছর পিছনে তাকানো বন্ধ হচ্ছে না। কারণ মুমিনের ঈমানের উৎস মোহাম্মদ (সা.) চৌদ্দশ বছর পূর্বে পৃথিবীতে এসেছেন। এসব সাদামাটা কথাগুলোই আমি বলি। তাতে অবিশ্বাসী ক্ষেপে যায় কেন বুঝতে পারি না। তখন মনে প্রশ্ন জাগে আমি কি তবে তাদের অবিশ্বাস নষ্ট করছি? এমন ভয় থাকলে তারা তাদের অবিশ্বাস ফ্রিজের ডিপে রেখে দিক।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:০১
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×