somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার চীন সফরের গোস্তাকি দাদায় ইউক্রেন সফর দিয়ে বুঝিয়ে দিলো

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ভারতের কৃষি বাজার এবং চীনের প্রযুক্তি বাজার। ভারতের মত চীন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য দেশের প্রয়োজনে শেখ হাসিনা চীন সফরে গেলেন।কিন্তু চীন ভারতের শত্রু। দাদার বন্ধু ইসরায়েল বিষয়টা দাদার নজরে আনলো।তারপর দাদার লোকেরা ছাত্র আন্দোলনে শেখ হাসিনার উপকার করতে গেলে তাঁর ক্ষতি হয়ে গেল। তারপর দাদায় ইউক্রেন শফরে গিয়ে শেখ হাসিনাকে বুঝালেন, তুমি আমার শত্রুদেশ চীন যেতে পারলে আমিও তোমার শত্রু ইসরায়েলের বন্ধুদেশ ইউক্রেন যেতে পারি।আর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারফরমেন্সে দাদায় বুঝলো মিত্র হিসাবে রাশিয়ান পক্ষ থেকে ইউক্রেন পক্ষ ভালো। কারণ সেই পক্ষে আমেরিকা আছে। সুতরাং র, মোসাদ ও সিআইএ সব এক পক্ষে চলে গেলে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকেন কেমন করে? ঘটনা ঘটার পর সকল পক্ষ এসে ড. ইউনুসকে বলছে আমরা এখন আপনার পক্ষে। সেজন্যই ড. ইউনুস বলছেন, বন্যা বিষয়ে ভারত ইচ্ছা করে কিছু করে নাই।

আমার অনুমান সঠিক হলে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন আশা নাই।দাদায় শেখ হাসিনাকে ড. ইউনুসের হাতে তুলে দিলেও অবাক হব না। পাকিস্তানের ইমরান রাশিয়ার পক্ষে কথা বলে এখন বনে বনে ঘুরে। সিআইএ মো্দীর জোট ভাংলে তাকেও বনে বনে ঘুরতে হবে। সেজন্য দাদায় ইউক্রেন গিয়ে তাদেরকে বুঝালো আমি এখন তোমাদের সাথে আছি। রাশিয়ার সঙ্গ ছাড়তে আমাকে একটু সময় দাও। হাসিনা আবার রাশিয়ারও বন্ধু। এতদোষ নিয়ে কি ক্ষমতায় থাকা যায়? সকল পক্ষ ড. ইউনুসের সাথে থাকলে বিএনপি দোয়া ইউনুস পড়েও ক্ষমতা পাবে না। সেজন্যই তারা এখন নির্বাচনের রোড ম্যাপ জানতে চায়। ওয়াকার বিষয়টা বুঝে থাকলে তিনি ড. ইউনুসের সাথেই থাকবেন। মিডিয়ার কথা আর কি বলব? একাত্তর টিভি এখন একাত্তরের গানে চব্বিশের ছবি দেখায়। শম্পা রেজা বললেন, ওরা আমাদের সাথে পারবে না। সবাই যদি ওদের সাথে থাকে এবং কেউ যদি আপনাদের সাথে না থাকে তবে ওরা পারবে না কেন? শেষ তক আপনাদের জন্য দোয়া ইউনুসও রইলো না।

এক ছাত্র লীগ বলছে তারা নাকি মাহদী (আ.) বাহিনী- আসতাগফিরুল্লাহ। মাহদী (আ.) হলেন ইসলামী দলের নেতা। আওয়ামী লীগ কি ইসলামী দল? তোমাদের এখন অবস্থা হলো- কোন দিকে পথ নেই সব দিকে বন্ধ দুয়ার। কোন দিকে আলো নেই সক দিক ঘিরেছে আঁধার। যেসব আওয়ামী লীগ অবস্থা বুঝে তারা আর রাস্তায় নেমে বিপদে পড়তে চাইবে না। সুতরাং যে সব আওয়ামী লীগ এখন বিপদে আছে তাদের পক্ষে কোন পক্ষ দেখা যাচ্ছে না। সামান্য কিছু আবেগ প্রবন লোকের আবেগ দিয়ে তাদের কিছু উদ্ধার হবে বলে মনে হয় না।এ দিকে ফিলিস্তিনকে বেকে গিয়ে খেলতে হবে। কারণ তাদের ফ্রন্টে স্পেস নাই।তাদের বন্ধুরা সব দূর্বল প্রতিপক্ষ। ফিলিস্তিন শক্তি অর্জন করে যুদ্ধ করুক। শক্তি অর্জনের আগে যুদ্ধ করে তারা বিপদে আছে।

চীনে গিয়েই শেখ হাসিনা এখন অচিন পাখি হয়ে হারিয়ে যওয়ার অস্থায় পড়ে গেছেন। বিপদকালে সার্থপর বন্ধুরা সাথে থাকে না এটাই নিয়ম।এমন অবস্থায় বিএনপি এত বছর কাটিয়েছে। আওয়ামী লীগের অবস্থা এখন তারচেয়ে খারাপ। কারণ তাদের বিরুদ্ধে সব হচ্ছে হত্যা মামলা।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

×