somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় অসময়ে চলে গেলেন মতিয়া চৌধুরী

১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মতিয়া চৌধুরী যে দলের সংসদ উপনেতা ছিলেন সেই দলের সরকার যাদেরকে পাইকারী হত্যা করেছে ও আহত করেছে এখন তাদের সরকার ক্ষমতায়। তারা তাদের হত্যাকারীদের একজনের মৃত দেহকে গার্ড অফ অনার দিবে, তাকে কবরের জায়গা দিবে, সেটা কেমন করে আশা করা যায়? খুনের অপরাধে তারাই তো মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। মতিয়া চৌধুরী তাঁর সরকার ক্ষমতায় থাকাকালিন মারা গেলে অবশ্যই গার্ড অফ অনার পেতেন এবং কবরের জায়গাও তিনি পেয়ে যেতেন। এখন তাঁর সেই রকম সুবিধা পাওয়ার সময় না। বড় অসময়ে তিনি চলে গেলেন। এর মধ্যে একজন ব্লগার তাঁকে খবিশ বলেছেন। তো সেই ব্লগারের পছন্দের লোকদেরকে মতিয়ার দলের সরকার যদি পাইকারী হত্যা করে তাহলে তিনি মতিয়াকে ভালো কিছু কিভাবে বলবেন? তিনি মতিয়াকে খবিশ, রাবিশ ইত্যাদি বলায় আমি দোষের কিছু দেখি না।

মতিয়া অগ্নি কন্যা ছিলেন। সেই অগ্নি ন্যায়কে পুড়িয়ে অন্যায় প্রতিষ্ঠিত করেছে। তিনি বার বার অগ্রহণযোগ্য নির্বাচনে এমপি হয়ে তাঁর অগ্নিকে আবর্জনার সাথে থাকা অগ্নি বানিয়ে ফেলেছেন বিধায় তিনি ঘৃণিত হয়ে গেছেন। এখন তাঁর পক্ষে ভালো মন্তব্য করা নেহায়েত পক্ষপাতিত্ব। একটা গরিব রাষ্ট্রের আঠার লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে তিনি সেই দলের সদস্য। তাহলে জাতি তাঁকে কিভাবে সম্মান জানাবে? অন্যরা অধম হয়েছে বলে তাঁদেরকে উত্তম হতে কে মানা করেছে? তাঁরা যদি অধমের থেকেও অধম হয়ে যান তবে তাঁদেরকে জনগণ খবিশ, রাবিশ, খাটাশ ইত্যাদি বললে কে তাদেরকে আটকাবে?

এমন দেশটি কোথায় আছে যে দেশে কোন দল ক্ষমতা থেকে নেমে গেলে তারা সবাই দল বেঁধে পালিয়ে যায়? কবি ঠিকই বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। কবির বলা পরের লাইনটি অবশ্য ঠিক না। কারণ মনের ভুলে আমরা কবির কথার সাথে একটা ‘চাক’ যোগ করে ফেলেছি। এখন এ ‘চাক’ মুছে কবির কথায় ফিরতে যে কত সময় লাগে আল্লাহ মালুম।

মতিয়া চলে গেলেন। তাঁর জন্য দোয়া করতে পারছি না। দোয় করতে গেলেই এর আগে একটা ‘বদ’ কোথা থেকে এসে যোগ হয় বলতে পারি না। কারণ এ মতিয়া চক্র আমাকে বহুকাল ভোট দিতে দেয়নি। এবারও ভোটের দিন সকালে বেরিয়ে একজনকে জিজ্ঞাস করলাম কি অবস্থা? তিনি বললেন, একচের টাক্কায়। এমতা্স্থায় ভোট কেন্দ্রে গেলে হয়ত বলবে আপনার ভোট হয়ে গেছে। এমন এক ভোট ব্যবস্থা এ দেশে হয়েছে যে মৃত লোক পর্যন্ত ভোট দেয়। গণতন্ত্রের এমন হাল করা দলের সদস্য মতিয়া। তাঁকে কেউ সম্মান করতে গেলে কোথা থেকে একটা ‘অ’ এর আগে বসে যায় টের পাওয়া যায় না। মন থেকে আসা সম্মান জোর করে পাওয়া যায় না, আমাদের জাতি এ সহজ কথা কবে নাগাদ বুঝবে জানি না।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×