somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে সমর্থন করার মত কোন দল নাই, তথাপি গণতন্ত্র চাই

২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের প্রধান চার দলের তিন দল স্বৈরাচার এবং এক দল রাজাকার। ছোট দল গুলোর সাংগঠনিক যোগ্যতা কম। সেজন্য এখানে সমর্থন করার মত কোন দল নাই। তথাপি গণতন্ত্র চাই একারণে তাতে শাসক দলের মাঝে ভালো কিছু করার তাড়া থাকে।শাসক দল যদি মনে করে তাদের গড়ে তোলা সিস্টেমে তারা এমনিতেই ক্ষমতা কন্টিনিউ করতে পারবে তাহলে তারা কাজ ছেড়ে অকাজটাই বেশী করে। তাতে করে বিভ্রান্ত দল সমূহ জনগণের একটা অংশকে তাদের দিকে টানতে পারে এবং রাষ্ট্রের সর্বনাশ সাধন করতে পারে।

আওয়ামী লীগ অগণতান্ত্রিক পদ্ধতিতে বহুকাল ক্ষমতা কন্টিনিউ করতে পারায় এন্টি আওয়ামী লীগ জনমনে তাদের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভের সঞ্চয় করতে পেরেছে। যা আওয়ামী সরকার উৎখাতের আন্দোলনে প্রতিফলিত হয়েছে। আওয়ামী সভানেত্রী এখনো মনে করছেন তিনি সিগ্র ক্ষমতায় ফিরতে পারবেন। তিনি ক্ষমতায় ফিরতে পারলে তিনি অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা অব্যাহত রাখবেন। সসস্ত্রবাহিনী ও জনগণ সেটা হতে দিবে বলে মনে হয় না। রাষ্ট্রপতি তাঁর দলের লোক এবং সেনাপতি তাঁর আত্মিয়। কিন্তু অন্য সেনা অফিসারগণ অন্য লোক। পদ হারানোর ভয় থাকলে সেনাপতি সেনা পক্ষেই থাকবেন। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজপথ দখলে নিতে পারলে হিসাব অন্য রকম হবে।কিন্তু এন্টি আওয়ামী লীগ এবার মরণ কামড় দিয়েছে। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের জন্য রাজপথ ছাড়বে বলে মনে হয় না।এমতাবস্থায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ অস্থিরতা বেশী দেখালে সামনে সেটা তাদের ভোটের পক্ষে ক্ষতিকর হবে। এদিকে বেকুব পক্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সেটা করলে তারা জনগণের সহানুভূতি পাবে এবং স্বতন্ত্রভাবে তারা অপেক্ষকৃত বেশী আসনে জয়ী হবে। তারা বরং রাজনীতিতে থাকুক এবং ভোটের মাধ্যমে তাদের বিচার হোক। ভোটের মাধ্যমে তারা আবার ক্ষমতায় ফিরলে তাদের উচিৎ হবে গণতন্ত্র বজায় রাখা।

দেশে এতদিন যে বেঠিক অবস্থা ছিলো তা’ আর কন্টিনিউ না হোক। এখন থেকে সব কিছু সঠিকভাবে পরিচালিত হোক। কারণ বেঠিক পদ্ধতির শাসনে জাতীয় ঐক্য গড়ে উঠে না। আর জাতীয় ঐক্য না থাকলে জাতি হিসাবে টিকে থাকা যায় না। ফিলিস্তিন এত মার খায় তথাপি তাদের মধ্যে ঐক্য নাই। সেজন্য আমাদের ঐক্যের চিন্তা সবার আগে করতে হবে। ভারতে গণতন্ত্র আছে সেখানে ঐক্যও আছে। শেখ হাসিনা প্রশ্নে দেখাগেল সরকারের সাথে অন্যদের মতভেদ নেই। আমাদের এখানেও এধরনের পরিবেশ গড়ে উঠা দরকার। তারজন্য দরকার ন্যায়-নীতি ও গণতন্ত্র। এটা এখানে না থাকলে আমাদের প্রয়োজনে এখানে এটার উৎপাদন বাড়াতে হবে। নতুবা দেখা যাবে একদা আমরা আর জাতি হিসাবে টিকে নাই। আমাদের কেউ ভারতীয়, কেউ পাকিস্তানী, কেউ নৃ-তাত্ত্বিক। তার উপর যদি ন্যায়-নীতি ও গণতন্ত্রও না থাকে তাহলে আমরা আর কিভাবে জাতি হিসাবে টিকে থাকতে পারব? আমরা বাংলাদেশী এ পরিচয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×