somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট বাংলাদেশ দখল করে ছেড়ে যেতে হবে বড় বাংলাদেশ

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মিঠুন বলেছেন বাংলাদেশ দখল করতে ভারতের এক দিন লাগবে না। মিঠুনের কথা সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না। কাদের সিদ্দিকী বলেছেন, ভারত একদিনে বাংলাদেশ দখল করতে পারলেও একশ বছরে বাংলাদেশ হজম করতে পারবে না। এদিকে পাকিস্তান তাদের দেশের প্রাক্তন অংশের পক্ষে থাকার কথা বলেছে। পাকিস্তানের কথা হলো, তারা যখন বাংলাদেশ তাদের দখলে রাখতে পারেনি তখন তারা বাংলাদেশ ভারতের দখলে যেতে দিবে না। এদিকে চীন ও রাশিয়া বাংলাদেশের বড় পাওনাদার। বাংলাদেশ বেহাত হলে তারা পাওনা আদায় করবে কোথা থেকে? সুতরাং তারাও তাদের দেনাদারের পক্ষে থাকার কথা।সুতরাং মিঠুনের কথা অবাস্তব হওয়ার কথা। পাকিস্তান বলেছে তারা বাংলাদেশকে এটমবোমা দিয়ে হেল্প করবে। এক ব্লগারের সেটা বুঝে আসেনি। বাস্তবে বিষয়টা কঠিন নয়। কারণ পাকিস্তান তাদের দেশ থেকেই ভারতের টার্গেটে বোমা মারতে পারবে।তারপর একান্তই যদি যুদ্ধ হয় তবে বাংলাদেশ তাদের মানচিত্র বাড়িয়ে নিবে।এটা আমার অনুমান।আর বাংলাদেশ ভারতের চিকেন নেক দখলে নিতে পারলে তাদের সেভেন সিস্টার তাদের থেকে আলাদা হয়ে যাবে। তবে বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা তাদের একটি বড় বাজার হারানোর কারণ।

ভারতের লোকেরা আমাদেরকে অসম্মান করে কথা বলে এটা আমাদের কষ্টের কারণ।আমরা অন্যতম একটি প্রধান ভাষার বড় প্রতিনিধি। সেই হিসাবে ভারত আমাদেরকে সম্মান করতে পারে। গায়ে বড় হলেই কেউ সম্মানের পাত্র হয় না। গায়ে ছোট হলেও হীরা অনেক দামী। ছোট হলেও আমরা সেই কহিনূরের মতই দামী। নিজেদেরকে দামী ভাবতে আমাদের অনেক ভালো লাগে। সেইস্থানে ব্যাঘাত সৃষ্টি করায় আমাদের দেশে ভারত বিদ্বেষ আছে।উম্মুক্ত স্থানে ত্যাগকরা জাতি বড় হলেও সভ্যতায় তারা বড় নয়।

আমি যুদ্ধের কথা বলি না। আমি যদি যুদ্ধ হয় সেই কথা বলি। যা হবার নয় সেটাও অনেক সময় হয়। সেজন্য আত্মরক্ষার প্রস্ততি থাকা ভালো। আমি ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে। তাতে আমরাও যদি ট্রানজিট পাই তবে ক্ষতি কি। আমরা নেপাল ও ভুটানের ট্রানজিট নিয়ে তাদের সাথে বানিজ্য বাড়াতে পারি। আমাদের একটি দরকারী পণ্য বিদ্যুৎ। ভারতের ট্রানজিটে আমরা সেটা সহজে পেতে পারি। ভারতকে বন্দর সুবিধা দিয়ে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়লে সমস্যা কোথায়?

মোটের উপর গুতাগুতি জিনিসটা ভালো না।ভারত আমাদের সুপ্রতিবেশী হয়ে থাকুক। তবে আমাদের থেকে তারা প্রভুত্ব কামনা করলে সেটা মানা যায় না। ভারত আমাদের নিকট পণ্য বিক্রি করে আমাদেরকে খোঁটা দেয়। এটা একটি অযৌক্তিক কান্ড। দাম দিয়ে মাল কিনে খোঁটা শুনতে হবে কেন? ইত্যাদি বিবিধ কারণে আমার তাদেরকে নিম্নমানের মানসিকতার জাতি মনে হয়। জানি না এরপর উনকোটি আমাকে কি কথা শুনাবে? এরা সব সময় এদের ভাগের কথাই বলে থাকে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×