somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লগি-বৈঠার সে লড়াকু সৈনিকেরা এখন কোথায়?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০৬ সালে যারা রাজপথে পিটিয়ে মানুষ মেরেছে লগি-বৈঠার সেই লড়াকু সৈনিকেরা এখন কোথায়? ১৯ বছর ব্যাবধানে তারা সব কোথায় হারিয়ে গেল? তাদের হাত ধরে ১/১১ এর সরকার এসে বিএনপির কোমর ভেঙ্গে দিল।তারপর আপা এসে আগষ্ট বিপ্লবের বীর সেনানীদের পাখির মত মেরে ফেল্লেন। তারপর জামায়াত নেতাগণ একে একে হারিয়ে গেলেন।২০২৪ এ আপা ভারতে বেড়াতে গেলেন। এদিকে কারা যেন ধানমন্ডি ৩২ নম্বর ভেঙ্গে ফেলল।এত ঘটনার পরেও ২০০৬ সালের লগি-বৈঠার দেখা মিলল না।

কেউ কেউ বলছে তারা আসবে গুটি গুটি পায়। এদিকে কারা যেন তাদের পিতার বাড়ী ভাঙ্গার পর তাদের পিতার মাজার ভাঙ্গার স্বপ্ন দেখে। তারা জাতির পিতা কথাটায় তাদের পিতার নাম নিলে ক্ষেপে যায়। তারা বলছে, আপা হাজার হাজার ছাত্র-জনতা মেরেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করেছে। কিন্তু আপা বলছেন, তিনি কি দোষ করেছেন? কেউ কেউ বলছে অন্যরা দোষ করে আপার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এত কিছুর পরেও লগি-বৈঠার খোঁজ নাই।

লগি বৈঠার লোকেরা ভেবেছে একটা বদলে অনেক লগি-বৈঠা পাওয়া যাবে। নতুন লগি-বৈঠায় ঘটবে নতুন বিপ্লব। কিন্তু আপার লোকেরা সব টাকা মেরে খেয়েছে।লগি বৈঠার লোকেরা নতুন লগি-বৈঠা পায় নাই। পুরাতন লগি-বৈঠাও ঘুনে খেয়ে নিয়েছে। সেজন্য ২০২৪ এ রাস্তায় লগি-বৈঠার দেখা মিলেনি। আপার লোকেরা মনে করেছে লগি-বৈঠা আর লাগবে না। দরকার প্রয়োজনে মদি আছেন। কিন্তু বার্ধক্যে ধরা মদি আপার আতিথ্য নিয়ে ব্যস্ত। তিনি হয়ত ভাবছেন আপার পিতার বাড়ী ও মাজার দরকার প্রয়োজনে আপা পরে বানিয়ে নিবেন। আপার তো টাকার অভাব নাই।

আপার লোকেরা পরে বলল, যা করার ট্রাম্প করবেন। কিন্তু জনাব ট্রাম্প গ্রীনল্যান্ড নিয়ে ব্যস্ত। আপা ভাবলেন তিনি আবার হুংকার দিলে লগি-বৈঠা রাস্তায় নামবে। কিন্তু উল্টা বুলডোজার রাস্তায় নেমে তাঁর পিতার বাড়ী ভেঙ্গে দিল। বুলডোজার চালক দল বলছে ভাঙ্গা-ভাঙ্গী চলবে। কেউ কেউ বলল, তারপর কি ভাঙবে? কেউ কেউ বলল, তাপর ভারত ভাঙবে। ভারত বলল, যা বলার আপা বলেছে, ভারত বলেনি। এখন ভারত ভাঙ্গা বিষয়ে গবেষণা চলছে। কেউ কেউ বলছে। ভারত ভাঙ্গা কঠিন। হয়ত তাদের কথা ঠিক। কারণ কেউ জোর দিয়ে তাদের কথার বেরোধীতা করছে না।

অনেকে বলছে লগি-বৈঠার লোকেরা ঘুমিয়ে আছে। তারা জেগে উঠে বিরোধী পক্ষের বারটা বাজাবে। আপা তাদেরকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু আপার জাগানোর চেষ্টায় বুলডোজার পার্টি জাগছে। কতকাল এমন চলবে আল্লাহ মালুম। এদিকে অনেকে লগি-বৈঠার অপেক্ষায় আছে। তারা বলছে, ভাসবে আবার নৌকা। বিরোধী পক্ষ বলছে নৌকার কবর হবে, কারণ নৌকা ভাসলে তাদের খবর আছে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×